Breaking News:


শিরোনাম :
পুরুষ হলো নারীর পরিচালক, তাই শীর্ষ পদ ‘মুখ্য নয়’: জামায়াতের মহিলা বিভাগ এনসিটি ইজারা বিরোধী আন্দোলন: আরও ৭ জনকে বদলী এক্স অ্যাকাউন্ট হ্যাকের দাবি জামায়াতের, তদন্ত করা হচ্ছে জানালো ডিবি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে সেনা প্রধানের গুরুত্বারোপ ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার শান্তি কমিটির কথা ‘আজগুবি’: জামায়াতে ইসলামী যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি, তারাই ধর্মীয় বিভাজন তৈরিতে ব্যস্ত: সালাহউদ্দিন আহমেদ ভো‌টের সময় বাংলাদেশের কূটনী‌তিক‌দের মিশন ত্যাগ না করার নি‌র্দেশ নির্বাচনী প্রচারে গিয়ে সাঙ্গু নদীতে ডুবল জামায়াত নেতাকর্মীদের নৌকা জামায়াতের ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত

গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৩০

  • আপলোড টাইম : ০৯:৫২ পিএম, রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৩০১ Time View
ছবি: ফাইল ফটো

।।বিবে ডেস্ক।।
গত ২৪ ঘন্টায় (শনিবার ২৩ আগস্ট সকাল ৮টা থেকে রবিবার ২৪ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ জন। তবে এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছে আরো ৪৩০ জন।

রবিবার ২৪ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ১২০ জন, ঢাকা বিভাগে ৫৪, বরিশাল বিভাগে ৭২, চট্টগ্রাম বিভাগে ৭৯, খুলনা বিভাগে ৪৬, ময়মনসিংহ বিভাগে ১২, রাজশাহী বিভাগে ৪২, রংপুর বিভাগে ৩ জন ও সিলেট বিভাগে ২।   

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৬৩২ জন। এবং ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১১৫ জনের। যাদের মধ্যে ৬১ দশমিক ৪ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৬ শতাংশ নারী।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৮ হাজার ৬৩২ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২৭ হাজার ২৩৬ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech