শিরোনাম :
করের আওতা বাড়াতে হবে: জনপ্রশাসন উপদেষ্টা দেশ গড়তে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকলেও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু -ডেঙ্গুতে ৬ জনের কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন: নিহত ২, প্রধানমন্ত্রীর শোক আগুনে পুড়ে বিকৃত ১০ মরদেহ: ডিএনএ পরীক্ষায় শনাক্ত হবে পরিচয় মাদক অভিযানে পিস্তল হাতে ইশরাক, আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রচারে গিয়ে সাঙ্গু নদীতে ডুবল জামায়াত নেতাকর্মীদের নৌকা

  • ১১:৪৭ এএম, রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
চট্টগ্রামের সাতকানিয়ায় নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বহনকারী একটি নৌকা সাঙ্গু নদীতে ডুবে গেছে।

এতে অন্তত ১৪ জন নেতাকর্মী নৌকায় ছিলেন বলে জানিয়েছেন দলটির স্থানীয় নেতারা।

শনিবার ৩১ জানুয়ারি বিকেলে উপজেলার আমিলাইশ ইউনিয়নের পশ্চিম আমিলাইশ এলাকায় এ ঘটনা ঘটে।

নৌকাডুবির পর স্থানীয়দের সহায়তায় নেতাকর্মীকে উদ্ধার করা হয়। তবে সাঁতার না জানা তিনজন অসুস্থ হয়ে পড়লে তাদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আহতরা হলেন নুরুল মনির, আবদুর রহমান ও আবদুল মোমেন। তারা তিনজনই আমিলাইশ ইউনিয়ন জামায়াতের ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।

আমিলাইশ ইউনিয়ন জামায়াতের আমির মোজাম্মেল হক জানান, সাঙ্গু নদী পাড়ি দিয়ে জেলে পাড়ায় চট্টগ্রাম-১৫ আসনের জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় যাচ্ছিলেন নেতাকর্মীরা। নদী পারাপারের সময় নৌকাটি হঠাৎ ডুবে যায়। নৌকায় প্রায় ১৩ থেকে ১৪ জন নেতাকর্মী ছিলেন। স্থানীয়দের দ্রুত সহায়তায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। সূত্র-ঢাকা পোষ্ট।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech