শিরোনাম :
গণতন্ত্র স্থায়ী করতে শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলতে হবে : রিজভী সৌদি বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর সারাদিন আকাশ পরিষ্কার ও আবহাওয়া শুষ্ক থাকবে প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমল হজের বিমানভাড়া, ইমাম-মুয়াজ্জিনের জন্য সুখবর জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মাতিয়া বানু শুকু আর নেই ঢাকা সহ ৬ জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ: ৪৫১ ফ্লাইট বাতিল,

ঘুমন্ত ফিলিস্তিনিদের ঘরের ভেতর রেখে আগুন দিলো ইসরায়েলি সেটেলাররা

  • ১০:৫৪ এএম, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের আল-মুগাইর গ্রামে রাতভর তাণ্ডব চালিয়েছে দখলদার ইসরায়েলের অবৈধ সেটেলাররা। এরমধ্যে গতকাল

সোমবার ২৮ সেপ্টেম্বর (স্থাণীয় সময়) রাতে তারা ফিলিস্তিনিদের একটি ঘরে মোলোটভ ককটেল নিক্ষেপ করে। এ সময় ওই ঘরে থাকা ফিলিস্তিনিরা ঘুমিয়ে ছিলেন।

মোলোটভ ককটেলটি নিক্ষেপ করার পর তাদের ঘরের ভেতর আগুন ধরে যায়।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ওই সেটেলার সন্ত্রাসীরা মোলোটভ ককটেলে আগুন ধরিয়ে ঘরের জানালা দিয়ে ভেতরে এটি নিক্ষেপ করে। এরপর ঘরে থাকা ফিলিস্তিনিরা তাদের জীবন বাঁচাতে ওই আগুন নেভানোর চেষ্টা করতে থাকে।

এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

তবে ওই একই সময় বাড়ির বাইরে পার্ক করে রাখা গাড়িতে আগুন দেয় ইসরায়েলি সন্ত্রাসীরা।

ইহাব হাসান নামে একটি এক্স অ্যাকাউন্ট থেকে হামলার ব্যাপারে বলা হয়েছে, “কয়েক ডজন ইসরায়েলি সেটেলার সন্ত্রাসী পশ্চিমতীরের আল-মুগাইর গ্রামে হামলা চালিয়েছে। তারা ঘর ও বাড়িতে আগুন দিয়েছে।”

তিনি আরও লিখেছেন, “ফিলিস্তিনি একটি পরিবারকে জীবন্ত পুড়িয়ে হত্যা করতে সন্ত্রাসীরা ঘরের ভেতর মলোটভ ককটেল নিক্ষেপ করেছে।”

২০২৩ সালের পর থেকেই পশ্চিমতীরে সেটেলারদের তাণ্ডব বৃদ্ধি পেয়েছে। তারা প্রায় প্রতি রাতে ফিলিস্তিনিদের গ্রামে গিয়ে হামলা ও অগ্নিসংযোগ করছে। রাতের বেলা নৃশংসতা চালানোর পাশাপাশি দিনের বেলায়ও একই কাজে লিপ্ত হচ্ছে তারা। ফিলিস্তিনিদের ওপর হামলা চালালেও ইসরায়েলি সেনা বা পুলিশ কোনো পদক্ষেপ নেয় না। অনেক সময় তারা নিজেরাও এসব হামলায় সহায়তা করে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech