শিরোনাম :
প্রায় ৫ মাস পর খোলা হয়েছে পাগলা মসজিদের দানবাক্স: দানের নতুন রেকর্ড- মিলল ৫১ বস্তা টাকা যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না: রিজভী হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার : অর্থমন্ত্রী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে তিন দিন বৃষ্টির পূর্বাভাস জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ইউক্রেনে ৪ শতাধিক ড্রোন-১১০টি ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া, নিহত ৮ দেশে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ আইসিজে রায় : মিয়ানমারকে দায়ীদের জবাবদিহি নিশ্চিতের আহ্বান কানাডার

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে তিন দিন বৃষ্টির পূর্বাভাস

  • ১০:৩৩ এএম, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
ছবি: বিকে ফটো গ্যালারী

।।বিকে ডেস্ক।।
আজকের আবাহওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে আগামী তিন দিন সারাদেশে বৃষ্টি হতে পারে। এই সময়ে দেশের অধিকাংশ অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিসের তথ্যমতে, আগামী সোমবার থেকে সারাদেশে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসবে।

ঘূর্ণিঝড়ের সর্বশেষ অবস্থান নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে কিছুটা দুর্বল হয়েছে। শুক্রবার সকাল ৬টায় এটি সাধারণ ঘূর্ণিঝড় আকারে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে শুক্রবার সকালের দিকেই এটি ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

উপকূল অতিক্রম করলেও এর প্রভাবে বাংলাদেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন দেখা দেবে। বিশেষ করে আগামী তিন দিন দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে।

শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর বিভাগেরও অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

শনিবারের পূর্বাভাসে বৃষ্টির বিস্তার আরও বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—অর্থাৎ দেশের আটটি বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবারও দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের প্রবল আশঙ্কা রয়েছে।

রোববার থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে শুরু করবে। আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।

এ ছাড়া খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রোববার দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

আগামী সোমবার থেকে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হতে শুরু করবে। এদিন ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কেবল দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

সোমবার দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিন দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

এ ছাড়া আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে, এই সময়ের শুরুতে সারাদেশে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি বাড়তে শুরু করবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech