Breaking News:


শিরোনাম :
‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’ আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করলো পাকিস্তান নৌবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: বন্ধ বাল্যবিবাহ, খাবার গেল এতিমখানায় যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা: পাকিস্তানে পৌঁছেছেন ইরানি প্রতিনিধিদলে নির্লজ্জ দলীয়করণ কার্যত আরেকটা ফ্যাসিবাদ – ডা. শফিকুর রহমান টেকসই, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষনা: ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন মধ্যপ্রাচ্যে আটকেপড়াদের সরকারি খরচে ফিরিয়ে আনা হবে : প্রতিমন্ত্রী

জকসু নির্বাচনে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের নিরঙ্কুশ জয়

  • ০১:৩০ পিএম, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
দীর্ঘ ৩৮ বছর পর অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নিরঙ্কুশভাবে জয়লাভ করেছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।

বুধবার ৭ জানুয়ারি রাত ১১টা ৩০ মিনিটে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতিমা কাকলী কেন্দ্রীয় সংসদের ৩৯টি কেন্দ্রের ফলাফল একত্রীকরণ শেষে চূড়ান্ত ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনাররা।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। রিয়াজুল ইসলাম ৮৭৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

সাধারণ সম্পাদক (জিএস) পদে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে শিবির। এ পদে আব্দুল আলিম আরিফ ৫ হাজার ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। আরিফ ৩ হাজার ২৬৭ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন।

একইসঙ্গে সহ-সাধারণ সম্পাদক এজিএস পদেও শিবির সমর্থিত প্যানেলের মাসুদ রানা জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ০০২ ভোট। তার নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৮৬৮ ভোট।

ঘোষিত ফলাফলে ভিপি, জিএস ও এজিএস পদ ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ পদেও ছাত্রশিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। ফলে জকসুতে এই প্যানেলের প্রভাব ও সংখ্যাগরিষ্ঠতা স্পষ্ট হয়েছে।

এর আগে মঙ্গলবার ৬ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন।

ভোট গণনা শুরুর দিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে একচেটিয়া আধিপত্য বিস্তার করে শিবির সমর্থিত প্যানেল এবং বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech