Breaking News:


শিরোনাম :
‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’ আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করলো পাকিস্তান নৌবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: বন্ধ বাল্যবিবাহ, খাবার গেল এতিমখানায় যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা: পাকিস্তানে পৌঁছেছেন ইরানি প্রতিনিধিদলে নির্লজ্জ দলীয়করণ কার্যত আরেকটা ফ্যাসিবাদ – ডা. শফিকুর রহমান টেকসই, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষনা: ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন মধ্যপ্রাচ্যে আটকেপড়াদের সরকারি খরচে ফিরিয়ে আনা হবে : প্রতিমন্ত্রী

জাকসুর ভিপি স্বতন্ত্র প্রার্থী জিতু, জিএস শিবিরের মাজহার

  • ০৯:০০ পিএম, শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
অবশেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

শনিবার ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় ভোট গ্রহণের দুদিন পর আজ বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের হল কক্ষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান এ ফল ঘোষণা করেন।

সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু ও সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম জয়ী হয়েছেন।

নির্বাচনে জিতু পেয়েছেন মোট ৩৩৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী আরিফ উল্লাহ আদিব পেয়েছেন ২৩৯২ ভোট।

অপরদিকে নির্বাচিত সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম ৩৯৩০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাগছাসের প্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়াম পেয়েছেন ১২৩৮ ভোট।

সহ সাধারণ সম্পাদকের (এজিএস) দুটি পদেই ইসলামী ছাত্রশিবিরের প্রার্থী ফেরদৌস আল হাসান ২৩৫৮ ভোট এবং আয়েশা সিদ্দিকা মেঘলা ৩৪০২ ভোট পেয়েছেন।

১৯টি সম্পাদকীয় পদের মধ্যে ১৫টি জিতেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল। বাকি চারটি পদের মধ্যে ভিপিসহ তিনটি পদে স্বতন্ত্র এবং একটিতে বাগছাস প্রার্থী জয় পেয়েছেন।

ফলাফলে জানা যায়, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে শিবির প্যানেলের আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে শিবির সমর্থিত সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে শিবির সমর্থিত জাহিদুল ইসলাম বাপ্পি, সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী শেখ জিসান আহমেদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে শিবির প্যানেলের রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক পদে শিবির সমর্থিত রুহুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হাসান কিরণ, পুরুষ সহ-ক্রীড়া পদে শিবির সমর্থিত মাহাদী হাসান, নারী সহ-ক্রীড়া পদে শিবির সমর্থিত ফারহানা আক্তার লুবনা, আইটি ও গ্রন্থাগার পদে শিবির সমর্থিত রাশেদুল ইমন লিখন, সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে বাগছাস সমর্থিত আহসান লাবিব, পুরুষ সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে শিবির সমর্থিত তৌহিদ ইসলাম, নারী সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন পদে শিবির সমর্থিত নিগার সুলতানা, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে শিবির সমর্থিত প্যানেলের হুসনী মোবারক, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে শিবির সমর্থিত তানভীর রহমান নির্বাচিত হয়েছেন ।

কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত পাঁচজন। তারা হলেন- ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান ইমা, হাফেজ তরিকুল ইসলাম, আবু তালহা ও বাগছাস সমর্থিত মোহাম্মদ আলী চিশতী।

শনিবার বিকাল ৫টার পর জাকসুর চূড়ান্ত ফল ঘোষণা শুরু করেন নির্বাচন কমিশন। ফল ঘোষণা অনুষ্ঠান উপস্থাপনা করেন নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম।

জাকসুতে মোট পদের সংখ্যা ২৫টি। এর মধ্যে ভিপি, সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও সমাজসেবা সম্পাদক পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা জিততে পারেননি। জিএসসহ বাকি ২১টি পদেই বড় জয় পেয়েছে শিবিরের প্রার্থীরা। এবারের নির্বাচনে কেন্দ্রীয় ২৫ পদের বিপরীতে প্রার্থী ১৭৭ জন। মোট ভোটার ১১ হাজার ৮৯৭ জন। এরমধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন। নির্বাচনে প্রায় ৬৮ শতাংশ ভোট পড়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচনের ভোটগ্রহণ। ওইদিন ভোট গণনা শুরু হয় রাত সোয়া ১০টায়। তবে ম্যানুয়ালি ভোট গণনা করায় ফল প্রকাশে এত সময় নিল নির্বাচন কমিশন।

তবে ৩৩ বছর পর অনুষ্ঠিত বহুল প্রতীক্ষিত এ নির্বাচন বয়কট করেছেন ছাত্রদলসহ চারটি প্যানেল ও স্বতন্ত্র পাঁচ প্রার্থী। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকা ও নানা অনিয়মের অভিযোগ তুলে একজন নির্বাচন কমিশনারসহ বিএনপিপন্থি চার শিক্ষক পদত্যাগ করেছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech