শিরোনাম :
টাঙ্গাইলে সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, এলজিইডির কার্যসহকারী বরখাস্ত শেখ হাসিনাকে পুনর্বাসনের চেষ্টা চলছে : রিজভী বেহেস্তের টিকিট বিক্রিকারীরা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী জাতিসংঘে নেতানিয়াহু বক্তব্য দিতে দাঁড়াতেই খালি হয়ে গেলো অধিবেশন কক্ষ সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী ঢাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৮ জনের

জাতিসংঘে নেতানিয়াহু বক্তব্য দিতে দাঁড়াতেই খালি হয়ে গেলো অধিবেশন কক্ষ

  • ০১:১৩ পিএম, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার জন্য পোডিয়ামে দাঁড়ানোর পরপরই চরম এক নাটকীয় পরিস্থিতির তৈরি হয়।

নেতানিয়াহু তার বক্তব্য শুরু হওয়ার সাথে সাথেই অধিবেশন কক্ষ ত্যাগ করে দলবেধে বাইরে চলে যান বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

বিশ্বমঞ্চে নেতানিয়াহুর প্রতি এই তীব্র কূটনৈতিক বয়কটের ফলে মুহূর্তেই প্রায় ফাঁকা হয়ে যায় জাতিসংঘের প্রধান সম্মেলন কক্ষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নেতানিয়াহু বক্তব্য শুরুর আগেই খালি হয়ে যেতে থাকে অধিবেশন কক্ষ। তবে ইসরায়েলের সমর্থক প্রতিনিধি ও কূটনীতকরা ছিলেন। যাদের সংখ্যা বেশ কম ছিল।

বিবিসির প্রতিবেদন ও প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, নেতানিয়াহু যখন মঞ্চে উঠছেন, তার আগেই বিভিন্ন দেশের প্রতিনিধিরা কক্ষ ছাড়তে শুরু করেন। তবে হাতে গোনা কিছু ইসরায়েলি সমর্থক ও কূটনীতিকরা সিটে বসে ছিলেন এবং নেতানিয়াহুর সমর্থনে তাঁরা সামান্য হাততালি দেন।

কিন্তু কক্ষের সিংহভাগ আসনই তখন খালি ছিল, যা বিশ্বমঞ্চে ইসরায়েলি সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্রমবর্ধমান অসন্তোষ ও প্রতিবাদেরই স্পষ্ট বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: বিবিসি

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech