Breaking News:


শিরোনাম :
ভো‌টের সময় বাংলাদেশের কূটনী‌তিক‌দের মিশন ত্যাগ না করার নি‌র্দেশ নির্বাচনী প্রচারে গিয়ে সাঙ্গু নদীতে ডুবল জামায়াত নেতাকর্মীদের নৌকা জামায়াতের ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত আইসিই-র এজেন্টদের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহত: বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম কমল লিটারে ২ টাকা ঢাকায় আজ শুষ্ক আবহাওয়া বিরাজ করছে শুরু হলো মাতৃভাষার চেতনা-শোক-প্রেরণার মাস ফেব্রুয়ারী নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ পাচ্ছেন ২৮ জন শিল্পী ও কলাকুশলী প্রবালদ্বীপ সেন্টমার্টিনে রবিবার থেকে নয় মাসের জন্য বন্ধ হচ্ছে পর্যটক ভ্রমণ

জামায়াতের ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত

  • আপলোড টাইম : ১১:৪৩ এএম, রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ Time View
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী রবিবার ১ ফেব্রুয়ারী এ ইশতেহার প্রকাশের কথা ছিল।

শনিবার ৩১ জানুয়ারি রাতে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে, অনিবার্য কারণে আজ ইশতেহার ঘোষণা করা হচ্ছে না।

জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে এই স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি জরুরি সফরে শেরপুর যাওয়ার কথা রয়েছে। আমিরের এই আকস্মিক ও জরুরি সফরের কারণেই মূলত ইশতেহার ঘোষণার অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়া হয়েছে।

স্থগিত হওয়া এই অনুষ্ঠানের পরবর্তী সময় ও তারিখ কবে নির্ধারণ করা হবে, তা রবিবার বিকালের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech