শিরোনাম :
তেলের দাম বাড়ল ২০ টাকা- পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা ইচ্ছেমতো ভাড়া আদায়ে চরম নৈরাজ্যে রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বিশ্বনেতাদের সামনে ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী চলতি বছর এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৫ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ দূরপাল্লায় কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ট্যাংক, কামান, গোলা নিয়ে সীমান্তে পাকিস্তানের সামরিক মহড়া

  • ১০:৪৮ এএম, শুক্রবার, ২ মে, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্ঝাতিক ডেস্ক।।
ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনারা।

বৃহস্পতিবার ১ মে ট্যাংক, কামান, গোলা ও তাজা গুলি নিয়ে মহড়া দেয় তারা।

সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, এই মহড়া শত্রুপক্ষের যে কোনো আগ্রাসনকে কঠোর জবাব দিতে সাজানো হয়েছে। বুধবার ভারতীয় সেনারা বিনা উস্কানিতে এলওসির কিয়ানি ও মন্ডল সেক্টর দিয়ে ছোট অস্ত্র দিয়ে গুলি ছুড়ে। জবাবে পাক সেনারা ভারতীয় সেনাদের কয়েকটি চেকপোস্ট ধ্বংস করে দেয়। আর এই গোলাগুলি ও চেকপোস্ট ধ্বংস করার পরই সীমান্তে সামরিক মহড়ার আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত ২২ এপিল ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামে ২৬ জনকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। এ ঘটনায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তুলে ভারত। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

এ ঘটনার পর পর ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদী চুক্তি বাতিল ও সীমান্ত বন্ধ সহ বিভিন্ন পদক্ষেপ নেয়। এর জবাবে পাকিস্তানও ভারতের সঙ্গে সীমান্ত বন্ধ এবং আকাশ সীমা বন্ধ করে দেয়।

এরমধ্যে আবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পেহেলগামের হামলার জবাব দিতে দেশটির সশস্ত্র বাহিনীকে ‘অপারেশনাল ফ্রিডম’ দেন। এতে পাকিস্তানে হামলার আশঙ্কা আরও বেড়ে যায়।

তবে পাকিস্তান সতর্কতা দিয়ে বলেছে, যদি তাদের ভূখণ্ডে কোনো ধরনের হামলা হয়। তাহলে এর কঠোর জবাব দেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech