শিরোনাম :
রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা সপ্তাহব্যাপী গণসংযোগসহ নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির আজ বিরোধীদের পদযাত্রা ঘিরে নজিরবিহীন নিরাপত্তা: রণক্ষেত্রের শঙ্কায় দিল্লি দুর্গাপূজা উপলক্ষ্যে ৩ দিন ব্যাংক বন্ধ, তবে শনিবার খোলা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী কয়েক স্থানে হালকা থেকে মাঝারী ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বাংলাদেশে মারুবেনির বিনিয়োগ সম্প্রসারণ ও দ্বিতীয় কাফকো স্থাপন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩ ২৪০ রানে থামল আফগানিস্তান, বাংলাদেশের লিড ১০৬ রানের

ডারউইনে তানজিদের প্রথম টেস্ট সেঞ্চুরি: বড় লিডের পথে বাংলাদেশ

  • ১২:২৭ পিএম, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস।।
অস্ট্রেলিয়ার মাটিতে অবিশ্বাস্য পারফরম্যান্স করে যাচ্ছে বাংলাদেশ। দুই দিনে পাঁচ সেশন ধরে তারা অজিদের ওপর ছড়ি ঘুরাচ্ছে। প্রথমে বল হাতে, তারপর ব্যাট হাতেও খেলোয়াড়রা তাক লাগিয়ে দিলেন। দ্বিতীয় দিন চা বিরতিতে গেছে তারা ৮৮ রানের লিড নিয়ে। অজিদের ১৯৮ রানের জবাবে প্রথম ইনিংসে ৩ উইকেটে ২৮৬ রান করে টাইগাররা।

এই সেশনে ২৭ ওভার খেলে ১ উইকেটে ১০৫ রান যোগ করেছে বাংলাদেশ। এই সেশনে তানজিদ হাসান প্রথম টেস্ট সেঞ্চুরি করেছেন। নাজমুল হোসেন শান্ত ৭৯ রানে অপরাজিত আছেন। অন্যপ্রান্তে ২৬ রানে খেলছেন মুশফিকুর রহিম।

১ উইকেটে ৯৬ রানে দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। প্রথম সেশনে ৮৫ রান যোগ করে তারা, ৪৯ রানে আউট হন মুমিনুল হক। ওই সেশনে হাফ সেঞ্চুরি করা তানজিদ লাঞ্চের পর বাংলাদেশকে লিড এনে দেন। নাজমুল হোসেন শান্তকে নিয়ে ৯৩ রানের জুটি গড়ে মাঠ ছাড়েন বাংলাদেশি ওপেনার। ১৮৮ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেন তানজিদ। প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে শতক হাঁকান, ১৯৭ বলে ৮ চার ও ১ ছয়ে ১০১ রানে থামেন তিনি।

এর আগে ডারউইনের মারার স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনই অলআউট হয় অস্ট্রেলিয়া।

এরপর নিজেদের ইনিংস শুরু করে প্রথম দিন শেষে ১ উইকেটে ৯৬ রান করেছিল বাংলাদেশ। ৯ উইকেট হাতে নিয়ে ১০২ রানে পিছিয়ে ছিল টাইগাররা। দ্বিতীয় উইকেটে ৬০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তানজিদ- মোমিনুল। তানজিদ ৩২ ও মোমিনুল ৩৫ রানে অপরাজিত ছিলেন।

দ্বিতীয় দিন হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে আউট হন মোমিনুল। অস্ট্রেলিয়া পেসার জশ হ্যাজেলউডের প্রথম শিকার হওয়ার আগে ৮টি চারে ৪৯ রান করেন মোমিনুল।

তানজিদের সাথে দ্বিতীয় উইকেটে ১৮৯ বলে ১০২ রানের জুটি গড়েন মোমিনুল। এই জুটি গড়া পথে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান তানজিদ।

দলীয় ১৩৮ রানে মোমিনুল হওয়ার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটি গড়ে মধ্যাহ্ন বিরতিতে যান তানজিদ। এ সময় তানজিদ ৭৪ ও শান্ত ২৮ রানে অপরাজিত থাকেন।

অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ও হ্যাজেলউড ১টি করে উইকেট নেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech