Breaking News:


শিরোনাম :
একাত্তরের গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ নিউইয়র্কে অবতরণের সময় রানওয়েতে ট্রাকের সঙ্গে সংঘর্ষ বিমানের স্বাধীনতা দিবসে দুদিনের কর্মসূচি ঘোষণা বিএনপির ঠাকুরগাঁওয়ে বাজারে পেট্রোল ৩৫০ টাকা,পাম্পে তেল নেই হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি ইরানের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে : রেলপথ প্রতিমন্ত্রী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের শোক মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে অর্থনীতিতে চাপ বাড়ছে: অর্থমন্ত্রী

ডেঙ্গুতে এক দিনে ৫ জনের মৃত্যু

  • ০৯:৩৯ পিএম, বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১১ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন।  

বৃহস্পতিবার ২১ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন ঢাকার মিটফোর্ড হাসপাতালে, একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে। এ সংখ্যা ৮০। এরপর দ্বিতীয় সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে। নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ১১২ জন, ঢাকা বিভাগে ৪২, বরিশাল বিভাগে ৮২, চট্টগ্রাম বিভাগে ৩৭, খুলনা বিভাগে ১৫, রাজশাহী বিভাগে ২১ ও ময়মনসিংহ বিভাগে ২।

এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ৫১ জন রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। আর দ্বিতীয় সর্বোচ্চ ১৮ জন রোগীর মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে।

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৪১ জনের মৃত্যু হয়েছে জুলাই মাসে। আর ২১ আগস্ট মাসে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এ ছাড়া জুন মাসে ১৯ জন, জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭ ও মে মাসে ৩ জন মারা যান। মার্চে কোনো রোগীর মৃত্যু হয়নি।  

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন। আর ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech