শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো হাসপাতালের বাথরুমে সরকারি ওষুধ, স্বাস্থ্য কর্মকর্তার ক্লিনিক সিলগালা চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু জাতীয় পার্টির আয় কম, ব্যয় বেড়েছে জার্মানিতে সমকামীদের মিছিলে হামলা: সন্দেহভাজনকে গুলি করে হত্যা চলতি অর্থবছরেরপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ: আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার আবার চালু হলো বাংলাদেশ-জাপান সরাসরি ফ্লাইট দেশের ৮টি অঞ্চলে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দক্ষিণ চীনে আছড়ে পড়েছে শক্তিশালী টাইফুন ‘নৌল’

নিউইয়র্কে অবতরণের সময় রানওয়েতে ট্রাকের সঙ্গে সংঘর্ষ বিমানের

  • ১১:৫২ এএম, সোমবার, ২৩ মার্চ, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে এয়ার কানাডার একটি প্লেনের সঙ্গে রানওয়েতে থাকা গাড়ির সংঘর্ষ হয়েছে।

স্থানীয় সময় রবিবার ২২ মার্চ রাতে এ ঘটনা ঘটে বেল জানিয়েছে কর্তৃপক্ষ।

অবতরণের সময় রানওয়ের ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় এয়ার কানাডা এক্সপ্রেসের বিমানের। বিমানটি কানাডার মন্টরিয়েল থেকে এসেছিল  কিন্তু ল্যান্ডিংয়ের সময়েই বিপত্তি ঘটে। দুর্ঘটনায় বিমানবন্দরে উদ্ধারকাজ শুরু হয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, লা গার্ডিয়া   এয়ারপোর্টে এয়ার কানাডার ওই বিমানের সঙ্গে একটি দমকলের ট্রাকের সংঘর্ষ হয়েছে। জানা গিয়েছে, এয়ার কানাডার CRJ ফ্লাইট  AC৮৬৪৬, রানওয়ে ০৪/২২ পার হওয়ার চেষ্টা করার সময় ‘ট্রাক ১’ নামে চিহ্নিত একটি ফায়ার ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। ফ্লাইট-ট্র্যাকিং ডেটা দেখিয়েছে যে, সংঘর্ষের সময় বিমানটি অবতরণের পর মাটিতে চলছিল।

নিউইয়র্ক পুলিশ বিভাগের মিডিয়া অফিস সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না সেটি জানায়নি পুলিশ। সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত ১১টা ৩৮ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

দেশটির জাতীয় পরিবহণ নিরাপত্তা বোর্ড জানিয়েছে, ঘটনা সম্পর্কে তারা তথ্য যোগাড় করছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech