শিরোনাম :
মাদারীপুরে মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগের বিক্ষোভ মিয়ানমারের স্কুলে সেনাবাহিনীর হামলা, শিশুসহ নিহত ৩০ মূল্যস্ফীতি কমানো, বিকল্প অর্থায়ন ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে শিক্ষা ব্যবস্থাকে আরো আধুনিক এবং সময়োপযোগী করে গড়ে তুলতে হবে ডিএমপি’র অভিযানে গ্রেফতার ৫৫০ পতিত স্বৈরাচার আর কখনও ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১ গণতন্ত্র স্থায়ী করতে শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলতে হবে : রিজভী

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু

  • ০৮:৪২ পিএম, মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যায়নি। মঙ্গলবার ১৩ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ১৭০।

এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ৬৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে দুইজন ও সিলেট বিভাগে একজন মারা গেছে।

একই সময়ে ১৩৯ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২২ হাজার ৭১২ জন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech