শিরোনাম :
মিয়ানমারের স্কুলে সেনাবাহিনীর হামলা, শিশুসহ নিহত ৩০ মূল্যস্ফীতি কমানো, বিকল্প অর্থায়ন ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে শিক্ষা ব্যবস্থাকে আরো আধুনিক এবং সময়োপযোগী করে গড়ে তুলতে হবে ডিএমপি’র অভিযানে গ্রেফতার ৫৫০ পতিত স্বৈরাচার আর কখনও ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, আটক ১ গণতন্ত্র স্থায়ী করতে শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলতে হবে : রিজভী সৌদি বিমান হামলায় ইয়েমেনে ১১ জন নিহত

আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে

  • ১০:৩৯ এএম, রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ছবি: ফাইল ফটো

।।বিকে ডেস্ক।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আজ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

রবিবার ২৯ নভেম্বর আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার সন্ধ্যা ৬টায় প্রকাশিত আগামী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, আজ রবিবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার রাত ও দিনের তাপমাত্রাও অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের কোনো পর্যবেক্ষণাগারে বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে ৩৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৩ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬১ শতাংশ।

আগামী সপ্তাহজুড়েই ঢাকার আবহাওয়া প্রধানত শুষ্ক ও রোদেলা থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা ২৬° থেকে ২৯° সেলসিয়াসের মধ্যে থাকলেও, আগামী বুধবারের পর থেকে রাতের তাপমাত্রা সামান্য কমে ১৬° থেকে ১৭° সেলসিয়াসের ঘরে নামতে পারে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech