Breaking News:


শিরোনাম :
ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর রাজশাহী বিভাগে বাড়ছে হাম, ৯ মাসের নিচে শিশুরাই বেশি আক্রান্ত ঢাকাসহ ৫ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করল এনসিপি বাব আল-মান্দেব প্রণালিতে তেলের রপ্তানি বন্ধ করে দিতে প্রস্তুত হুতিরা ১৩৩ অধ্যাদেশের ১৫টিতে দ্বিমত : জামায়াতের নোট অব ডিসেন্ট মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত প্রিপেইড মিটারে থাকছে না মাসিক চার্জ: বিদ্যুৎমন্ত্রী ঢাকাসহ আশপাশের এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ইস্যুতে বিরোধী দলের নোটিশ: আলোচনার সময় নিয়ে সংসদে বিতর্ক

ঢাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫

  • ০৭:১৫ পিএম, বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় মিছিল বের করায় এ গ্রেপ্তার দেখানো হয় বলে জানায় পুলিশ

বৃহস্পতিবার ২৬ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে আগারগাঁওয়ের আইডিবি ভবনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সকাল ৯টার দিকে আগারগাঁওয়ের বিটিআরসি ভবন এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে ১৫-২০ জনের একটি দল আকস্মিক মিছিল বের করে। মিছিলটি আইডিবি ভবনের সামনে পৌঁছালে টহলরত পুলিশ তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech