শিরোনাম :
নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে প্রতিমন্ত্রীর পদত্যাগ সৌদির তিন স্থাপনা থেকে সবাইকে সরে যেতে বলল হুথিরা হামের উপসর্গে আরও ৬ মৃত্যু ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা রিয়াদে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা, প্রতিহতের দাবী সৌদি আরবের সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের অবরুদ্ধ নবনিযুক্ত ভিসি: ২১ ঘণ্টা পরেও নিজ কার্যালয় থেকে বের হতে পারেননি ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চকবাজারের আগুন, শতকোটি টাকা ক্ষতির দাবি মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

  • ১১:০৭ এএম, সোমবার, ৩০ মার্চ, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে আগামী ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

রবিবার ২৯ মার্চ ট্রাইব্যুনাল কারা কর্তৃপক্ষকে এই নির্দেশ দেন। তদন্ত সংস্থার করা পৃথক আবেদনের পরিপেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।

এর আগে সাবেক দুই সেনা কর্মকর্তাকে পৃথক মামলায় গ্রেফতার দেখাতে আবেদনের বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

তিনি জানান, জুলাই গণঅভ্যুত্থানের সময় ফেনীতে সংঘটিত হত্যা এবং গুমের দুটি পৃথক মামলায় এই দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। এবং ঐ অভিযোগে শেখ মামুন খালেদকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানোর পৃথক আবেদন করা হয়েছে।

উল্লেখ্য,গত সোমবার ২৩ মার্চ রাতে বারিধারা ডিওএইচএস থেকে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে এবং বুধবার ২৫ মার্চ মধ্যরাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে এক-এগারোর সময়ের আলোচিত লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে মাসুদ উদ্দিনকে রাজধানীর পল্টন থানার মানবপাচার ও মামুন খালেদকে গণঅভ্যুত্থানের সময় মিরপুরের একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুজনকেই আলাদাভাবে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech