।।বিকে রিপোর্ট।।
রাজধানী ঢাকায় আজ সকাল থেকেই গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে।মিরপুর, বারিধারা, উত্তরা, শ্যামলী এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির খবর পাওয়া যায়। বৃষ্টির সঙ্গে হালকা বাতাসও রয়েছে।
বুধবার ১৩ আগস্ট সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পুর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।
এ সময় বৃষ্টি/ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ০৮-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় আর্দ্রতা ছিল শতকরা ৮৩ ভাগ। ঢাকায় গতকালের সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ঢাকাসহ সারাদেশের জন্য আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
অন্যদিকে বেসরকারী আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার প্রতিদিনের আবাহওয়ার পূর্বাভাসের স্ট্যাটাসে জানান, আজ জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তর-পূর্ব দিকের ৩ টি বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, সিকিম, ত্রিপুরা রাজ্যের উপরে ঘন মেঘের উপস্থিত রয়েছে ও বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি চলছে।
আজ প্রায় সারাদিন উত্তর দিকের ৪ টি বিভাগের (রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও রংপুর) জেলাগুলোর উপরে দিনে একাধিকবার মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে রংপুর, রাজশাহী বিভাগের পশ্চিম দিকের জেলাগুলোর উপরে।
বিস্তারিত পূর্বাভাসে তিনি জানান, বুধবার সকাল ৯টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: রংপুর বিভাগের সকল জেলায় দিনের বিভিন্ন সময়ে একাধিকবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, ও কুড়িগ্রাম জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৯ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে। এছাড়া দুপুর ১২ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে একাধিকবার ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাও, দিনাজপুর, লালমনিরহাট, ও কুড়িগ্রাম জেলার উপরে।
রাজশাহী বিভাগ: ইতিমধ্যেও প্রায় বেশিভাগ জেলায় মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে। আজ প্রায় সারাদিন সকল জেলায় দিনের বিভিন্ন সময়ে একাধিকবার মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের রাজশাহী, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপরে সকাল ৯ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে।
ময়মনিসংহ বিভাগ: ময়মনিসংহ বিভাগের সকল জেলায় দিনের বিভিন্ন সময়ে একাধিকবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শেরপুর ও নেত্রকোনা জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে। দুপুর ৩ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে শেরপুর, নেত্রকোনা, ময়মনিসংহ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: ভারতীয় আবহাওয়া অধিদপ্তর কর্তৃক পরিচালিত আগরতলা রাডার থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে যে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি-বাহি একটি মেঘ সিলেট বিভাগের দিকে অগ্রসর হচ্ছে। আজ সারাদিন একাধিকবার মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় পর্বত এলাকার উপজেলাগুলোর উপরে ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। আজ থেকে শুরু হওয়া এই ভারি বৃষ্টি সিলেট বিভাগের জেলাগুলোর উপরে ২ দিন স্থায়ী হওয়ার প্রবল আশংকা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: ইতিমধ্যে চট্রগ্রাম বিভাগের উত্তর দিকের বেশিভাগ জেলায় বৃষ্টিপাত হচ্ছে। আজ দিনের বেশিভাগ জেলা উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ব্রাক্ষণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, উত্তর চট্রগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: সকাল ১১ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে খুলনা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে বরিশাল বিভাগের সকল জেলার উপরে সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে।
ঢাকা বিভাগ: মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর জেলার উপরে আজ সকাল ৯ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে ঢাকা জেলার দক্ষিণ ও পূর্ব দিকের সকল জেলার উপরে সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে। বিশেষ করে মুন্সিগন্জ, নারায়ণগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ি, মানিকগঞ্জ জেলার উপরে।
এছাড়াও বন্যার পূর্বাভাসে তিনি জানান, আজ বুধবার থেকে রংপুর বিভাগের তিস্তা, দুধকুমার, ধরলা নদীর উপকূলবর্তী জেলাগুলো বন্যার পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার আশংকা করা যাচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর বেশিভাগ চর অঞ্চল বন্যার পানিতে তলিয়ে যাওয়ার আশংকা করা যাচ্ছে।