Breaking News:


শিরোনাম :
লটারি প্রথা বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী আমেরিকার ডাকে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্যসহ তিন দেশ “খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম” প্রধানমন্ত্রী সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর, ইরানি ক্ষেপণাস্ত্রে ঝুঁকিতে ইসরায়েল বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা কৃষক কার্ড – পহেলা বৈশাখে বিতরণ কর্মসূচির উদ্বোধন- সাধারণ জিজ্ঞাসা ও উত্তর আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু  সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর

ঢাকার তাপমাত্রা বাড়ার পূর্বাভাস : একই সাথে সকল বিভাগে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা

  • ১০:০৩ এএম, সোমবার, ২৬ মে, ২০২৫
ছবি: বিকে

।।বিকে রিপোর্ট।।
আজকের আবাহওয়ার পূর্বাভাসে রাজধানীতে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সোমবার ২৬ মে সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ও আশপাশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এর ফলে গরমের অনুভূতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়া অফিস জানায়, দিনের তাপমাত্রা আগের তুলনায় সামান্য বাড়তে পারে। এসময় দক্ষিণ-পশ্চিম অথবা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

এছাড়া, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। এই উচ্চ আর্দ্রতা গরমের অস্বস্তি আরও বাড়িয়ে তুলতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বশেষ ২৪ ঘণ্টায় রাজধানীতে সামান্য বৃষ্টিপাত হয়েছে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের জন্য আজকের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে বৃষ্টির সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। এ সময়ে দেশের পাঁচটি বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা এবং সিলেট বিভাগের কিছু কিছুজায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার নিয়মিত আবহাওয়ার পূর্বাবাসের স্ট্যাটাসে জানিয়েছেন, সোমবার সকাল ৮ টার বেজে ১০ মি সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ সকাল ৮ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে রাজশাহী, খুলনা, রংপুর এং দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, চট্টগাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech