Breaking News:


শিরোনাম :
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর, ইরানি ক্ষেপণাস্ত্রে ঝুঁকিতে ইসরায়েল বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা কৃষক কার্ড – পহেলা বৈশাখে বিতরণ কর্মসূচির উদ্বোধন- সাধারণ জিজ্ঞাসা ও উত্তর আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু  সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পাকিস্তানের বিরুদ্ধে জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন পাকিস্তানকে হারিয়ে রোমাঞ্চকর জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে: বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

তেহরানের বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ

  • ১১:১১ এএম, শনিবার, ১৪ জুন, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্ঝাতিক ডেস্ক।।
ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার ১৪ জুন ভোরে বিমানবন্দরে পরপর দুটি মিসাইল আঘাত হানলে সেখানে আগুন ধরে যায় এবং চারপাশ কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে বলে জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

বিস্ফোরণের পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, যার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা গেছে। আগুন ও ধোঁয়ার ভিডিও প্রকাশ করেছে ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি।

স্থানীয় মেহের নিউজ জানিয়েছে, বিস্ফোরণটি ‘বড় পরিসরের’ ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ইরানের সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। তবে কীভাবে হামলা হয়েছে, তা নিয়ে তারা এখনো বিস্তারিত কিছু জানায়নি।

ইসরায়েলের হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুর দিকে। তবে, ইসরায়েল এর কিছু প্রতিহত করেছে বলে দাবি করছে।

শনিবার প্রথম প্রহরে উভয় দেশ পরস্পরের বিরুদ্ধে এ হামলা চালিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সেগুলো ভ্রষ্ট করার চেষ্টা চালাচ্ছে। ইসরায়েলজুড়ে জারি করা হয়েছে সতর্কতা। দেশটির সেনাবাহিনী জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছে। ইতোমধ্যেই তেল আবিব শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আলজাজিরা।

তেল আবিবের আকাশে কালো ধোঁয়া দেখা গেছে। তেল আবিব এবং জেরুজালেম—দুই শহরেই সাইরেন বেজে ওঠে, যা জনমনে আতঙ্ক ছড়িয়েছে।

এই ঘটনায় মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতির দিকে নজর রাখছে।  

ওদিকে, ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নইলে আরও ‘ভয়াবহ হামলার’ হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এখনই উত্তেজনা প্রশমনের জন্য ইরান ও ইসরায়েলের প্রতি আহবান জানিয়েছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech