Breaking News:


শিরোনাম :
লেবাননে ইসরায়েলের ১০ মিনিটের হামলায় কয়েকশ মানুষ নিহত-আহত মধ্যপ্রাচ্যে সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানাল বাংলাদেশ এসএসসির প্রবেশপত্র বিতরণ নিয়ে জরুরি নির্দেশনা দিল্লিতে বৈঠকের পর জয়শঙ্করের সঙ্গে একান্ত আলোচনায় খলিলুর রহমান আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ বন্ধ : সংসদে পাস হলো নতুন আইন প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ময়মনসিংহ হাসপাতালে একদিনে ভর্তি ২২ শিশু: বাড়ছে হামের দাপট ঝালকাঠিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন জুলাই সনদ বাস্তবায়নে ৪ দিনের কর্মসূচি জামায়াত জোটের ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকির পর যুদ্ধবিরতিতে সম্মত ট্রাম্প

দাবি নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না: শিক্ষামন্ত্রী

  • ০৪:০৭ পিএম, রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬

প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দাবি-দাওয়া নিয়ে শিক্ষকদের আর রাজপথে আসতে হবে না। 

রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় শেষে শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।

মন্ত্রী বলেন, শিক্ষকদের দাবির বিষয়টি আমরা দেখবো,আপনারা শিক্ষার জন্য কী করবেন সেই প্রতিজ্ঞা করতে হবে। আপনারা সমস্যা ছাড়া কিছু দেখেন না। 

ঈদ বোনাসের বিষয়ে বলেন, ১০০ ভাগ ঈদ বোনাসের দাবির বিষয়টি পর্যালোচনা করা হবে। প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করব। এ বছরের বাজেটে যেহেতু এটি উল্লেখ নেই তাই বিষয়টি আলোচনা করতে হবে।

৬৪ জেলায় একজনও সৎ লোক নেই এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ করেছি দুর্নীতি করবো না। অন্য কাউকে করতে দেব না।  আমরা দুর্নীতি করি না, করবো না, করতে দেবও না।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech