শিরোনাম :
৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লং মার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা হুতিরা পাল্টা আঘাত করলো সৌদি আরবে: দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ১ ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক, লাগবে লাইসেন্স বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে: লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে সম্প্রীতি আমাদের শক্তি, আমাদের অস্তিত্ব, যেকোনো মূল্যে তা অক্ষুন্ন রাখতে হবে: রাষ্ট্রপতি দেশের ডিসি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের ছাদে সৌরবিদ্যুৎ সক্ষমতা ৫.০৭ মেগাওয়াট ধলেশ্বরীর ভাঙনে বিলীন কবরস্থান-বসতভিটা, হুমকিতে নানা স্থাপনা আজ বিজয়া দশমী: শারদীয় দুর্গোৎসবের মণ্ডপে মণ্ডপে বাজছে বিষাদের সুর জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার অনুপস্থিতি : প্রোটোকল ও ‘রুলস অব প্রেসিডেন্স’ অনুযায়ী যথাযথ সম্মান প্রদর্শন না করার অভিযোগ

মধ্যপ্রাচ্যে সাময়িক যুদ্ধবিরতিকে স্বাগত জানাল বাংলাদেশ

  • ০৭:২৪ পিএম, বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের সাময়িক বিরতিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। অঞ্চলটিতে উত্তেজনা কমানোর দিকে এই বিরতিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে ঢাকা।

বুধবার ৮ এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই যুদ্ধবিরতিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের জন্য একটি উৎসাহব্যঞ্জক অগ্রগতি বলে মনে করে বাংলাদেশ। পাশাপাশি পুরো অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য সংশ্লিষ্ট সব পক্ষ এই যুদ্ধবিরতিকে সম্মান জানাবে এবং এটিকে গঠনমূলকভাবে কাজে লাগিয়ে একটি স্থায়ী ও টেকসই সমাধানের দিকে অগ্রসর হবে বলেও আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ।

আরও বলা হয়, এই যুদ্ধবিরতি বাস্তবায়নে কূটনৈতিক প্রচেষ্টায় সহায়তাকারী সব পক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ। এ ছাড়া সব বিরোধ শান্তিপূর্ণভাবে সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করা সম্ভব এবং তাই হওয়া উচিত বলে মনে করে বাংলাদেশ।

উল্লেখ্য গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও পাল্টা হামলা চালিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেয়। ৪০ দিনেরও বেশি সময় ধরে চলা ভয়াবহ আঞ্চলিক সংঘাতের পর বুধবার সকালে ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সম্মত হয়েছে তেহরানও।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech