শিরোনাম :
আজ বিজয়া দশমী: শারদীয় দুর্গোৎসবের মণ্ডপে মণ্ডপে বাজছে বিষাদের সুর জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার অনুপস্থিতি : প্রোটোকল ও ‘রুলস অব প্রেসিডেন্স’ অনুযায়ী যথাযথ সম্মান প্রদর্শন না করার অভিযোগ ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭৪৪ হামলা সেনাবাহিনীর, ২০০ হুতি যোদ্ধা নিহতের দাবী ডিজিটালের তুলনায় নগদ লেনদেনে ব্যয় ২৮ গুণ বেশি: বাংলাদেশ ব্যাংক ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী রাজধানীর আকাশ আজ মেঘলা থাকতে পারে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্যারিসের কিছু অংশে কারফিউ জারি হুথিদের থেকে সৌদিকে রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্য ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬

জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতার অনুপস্থিতি : প্রোটোকল ও ‘রুলস অব প্রেসিডেন্স’ অনুযায়ী যথাযথ সম্মান প্রদর্শন না করার অভিযোগ

  • ১১:৪৮ এএম, বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে সরকারি প্রোটোকল ও ‘রুলস অব প্রেসিডেন্স’ অনুযায়ী যথাযথ সম্মান প্রদর্শন না করার অভিযোগ তুলেছে দলটি।

তাদের দাবি, বিরোধীদলীয় নেতাকে হেয় ও অপমানিত করার উদ্দেশ্যেই এই নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছিল।

মঙ্গলবার ২০ অক্টোবর দুপুরে সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, গতকাল ওসমানী উদ্যানে স্মৃতিস্তম্ভ উদ্বোধনী অনুষ্ঠানের দাওয়াতপত্র আমাদের অফিসে পাঠানো হয়। সেখানে জামায়াতের আমির এবং আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু রাষ্ট্রীয় ‘রুলস অব প্রেসিডেন্স’ অনুযায়ী বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান যে মর্যাদা পাওয়ার অধিকারী, আয়োজকেরা তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।

সরকারি প্রোটোকল ও পদের মর্যাদার বিষয়টি তুলে ধরে তিনি আরও বলেন, আইন ও প্রোটোকল অনুযায়ী বিরোধীদলীয় নেতা একজন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদাসম্পন্ন ব্যক্তি। কিন্তু আমন্ত্রণপত্রে দেখা গেছে, অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি রাখা হয়েছে সরকার কর্তৃক নিযুক্ত সিটি করপোরেশনের প্রশাসককে। এ ছাড়া অতিথি তালিকায় প্রতিমন্ত্রী ও সচিবের নাম থাকলেও বিরোধীদলীয় নেতার অবস্থান কোথায় থাকবে, তার কোনো সুনির্দিষ্ট উল্লেখ ছিল না।

ক্ষোভ প্রকাশ করে জামায়াত নেতা প্রশ্ন তোলেন, বিরোধীদলীয় নেতা হিসেবে সেখানে ওনার অবস্থান কোথায় হতো? তিনি কি সাধারণ শ্রোতাদের সঙ্গে গ্যালারিতে গিয়ে বসবেন, নাকি মঞ্চে বিশেষ মর্যাদায় থাকবেন? তাকে অনুষ্ঠানে ডেকে নিয়ে সাধারণ গ্যালারিতে বসিয়ে অপমান করার উদ্দেশ্যেই কি এই আয়োজন ছিল?

সরকারের সমালোচনার জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, কেবল ‘তিনি অনুষ্ঠানে আসেননি’ বলে দায় এড়ানো যাবে না। সরকারের এই ভিত্তিহীন অভিযোগ আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি। আয়োজকেরা বিরোধী দলের প্রতি ঘোর অন্যায় করেছেন এবং বিরোধীদলীয় নেতাকে তার প্রাপ্য সম্মান দিতে ব্যর্থ হয়েছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech