Breaking News:


শিরোনাম :
ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর রাজশাহী বিভাগে বাড়ছে হাম, ৯ মাসের নিচে শিশুরাই বেশি আক্রান্ত ঢাকাসহ ৫ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করল এনসিপি বাব আল-মান্দেব প্রণালিতে তেলের রপ্তানি বন্ধ করে দিতে প্রস্তুত হুতিরা ১৩৩ অধ্যাদেশের ১৫টিতে দ্বিমত : জামায়াতের নোট অব ডিসেন্ট মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত প্রিপেইড মিটারে থাকছে না মাসিক চার্জ: বিদ্যুৎমন্ত্রী ঢাকাসহ আশপাশের এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ইস্যুতে বিরোধী দলের নোটিশ: আলোচনার সময় নিয়ে সংসদে বিতর্ক

দীর্ঘ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ

  • ১১:১৬ এএম, শনিবার, ২৮ মার্চ, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।

আগামীকাল রবিবার থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখকে সামনে রেখে গতকাল শুক্রবার সপরিবারে লোকজনকে ফিরতে দেখা গেছে। ফলে রাজধানীর বাস টার্মিনাল ও রেলস্টেশনগুলোতে ছিল উপচে পড়া ভিড়।

তবে দীর্ঘ ছুটি শেষে মাঝে দুই দিন অফিস খোলার পর আবারও স্বাধীনতা দিবস ও সপ্তাহিক ছুটি থাকায় রাজধানীতে এবার ধাপে ধাপে ফিরছে মানুষ। ফলে বড় ধরনের কোনো বিড়ম্বনার খবর পাওয়া যায়নি।

শুক্রবার ২৭ মার্চ মহাখালী ও গাবতলী বাসস্টেশন ঘুরে দেখা যায়, দূরপাল্লার বাসগুলো একের পর এক এসে নামাচ্ছে যাত্রী। আবার একই সঙ্গে অনেকে ঢাকায় ঈদ উদযাপন শেষে গ্রামের পথে রওনা দিচ্ছেন। ফলে গাবতলী এলাকায় প্রবেশ ও বহির্গমন উভয় পথেই বেড়েছে ব্যস্ততা।

পরিবহন শ্রমিকদের কর্মচাঞ্চল্যও ছিল চোখে পড়ার মতো। গাবতলী বাস টার্মিনালের বিপরীতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় দূরপাল্লার গণপরিবহন। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ শেষে নগরবাসী ফিরছেন রাজধানীতে। যাত্রীদের ভিড় সামাল দিতে হিমশিম খেতে দেখা গেছে সংশ্লিষ্টদের।

মাগুরা থেকে আসা যাত্রী আলাল উদ্দিন জানান, সরাসরি কোনো গাড়িতে টিকিট না পেয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে তাকে। তিনি বলেন, লোকাল গাড়িতে করে ঘাটে এসে নদী পার হয়ে সেলফিতে চড়ে ঢাকায় এসেছি। ভাড়াও বেশি নেওয়া হয়েছে, আমার কাছ থেকে ১০০ টাকা বেশি নিয়েছে।

ডিলাক্স পরিবহনের এক হেলপার জানান, সারাদিনই যাত্রীদের চাপ ছিল। কোনো গাড়ি খালি যায়নি। আগামীকাল চাপ আরও বাড়তে পারে।

অন্যদিকে মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে উত্তরবঙ্গ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও টাঙ্গাইল অঞ্চল থেকে আসা যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে। অনেকেই টার্মিনালে পৌঁছানোর আগে বনানী, মহাখালী কাঁচাবাজার ও কলেরা হাসপাতাল গেট এলাকায় নেমে পড়ছেন। যাত্রীদের হাতে ছিল গ্রামের বাড়ি থেকে আনা নানা পণ্য ও প্রয়োজনীয় সামগ্রী ভরা ব্যাগ।

ছুটির বাড়তি সুযোগে অনেকেই এবার দীর্ঘ সময় গ্রামে কাটিয়ে ফিরছেন। ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা থাকলেও ২৬ থেকে ২৮ মার্চ টানা ছুটি থাকায় অনেকে অতিরিক্ত ছুটি নিয়ে ঈদের আনন্দ দীর্ঘায়িত করেছেন।

কুমিল্লা থেকে আসা রফিকুল ইসলাম রিফাত বলেন, পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে এখন কর্মস্থলে ফিরছি। বেসরকারি একটা প্রতিষ্ঠানে এরিয়া ম্যানেজার হিসেবে কাজ করি।

নোয়াখালীর হাতিয়া থেকে ফেরা মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, তিনি গাজীপুরের টঙ্গী এলাকায় একটি শিল্প প্রতিষ্ঠানে প্রোডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত এবং ঈদের ছুটি শেষে কাজে যোগ দিতে ফিরছেন। তিনি বলেন, নোয়াখালী থেকে সরাসরি গাজিপুরের কোনো বাস না পেয়ে মহাখালী আসতে হলো। এখান থেকে লোকাল বাসে চলে যাব। আমার কাছে কোনো ভোগান্তি লাগেনি। সবকিছু ভালোই ছিল।

সড়কপথে ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে অনেক যাত্রী জানিয়েছেন, বড় ধরনের ভোগান্তি ছাড়াই তারা ঢাকায় ফিরতে পেরেছেন। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে নিরাপদে ফিরতে পেরে স্বস্তিও প্রকাশ করেছেন তারা।

পরিবহন-সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদ-পরবর্তী ছুটি শেষে আরও কয়েকদিন রাজধানীমুখী যাত্রীদের চাপ অব্যাহত থাকতে পারে। তাদের মতে অনেকেই যামেলা এড়াতে ঈদের ছুটি শেষ হওয়ার পর ঢাকা আসেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech