।।বিকে রিপোর্ট।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা বিভাগের কিশোরগন্জ, গাজিপুর, টাঙ্গাইল, ঢাকা, ও নরসিনদী জেলার উপরে হালকা মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার ১৩ সেপ্টেম্বর বেসরকারী ওয়েবসাইট আবহাওয়া ডট কমের আজকের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এছাড়াও শনিবার সকাল ৮ টার মধ্যে বিভিন্ন বিভাগের আবহাওয়ার পূ্র্বাভাসে বলা হয়, সকাল ৮ টার মধ্যে রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত বেশি পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনাজপুর, ঠাকুরগাও, পন্বচগড় জেলার উপরে।
রাজশাহী বিভাগের উত্তর ও উত্তর-পশ্চিম দিকের জেলাগুলোর উপরেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনিসংহ বিভাগের বেশিভাগ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত বেশি পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শেরপুর, ময়মনিসংহ ও নেত্রকোনা জেলার উপরে।
সিলেট বিভাগের সকল জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত বেশি পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সুনামগন্জ জেলার উপরে। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, খাগড়াছড়ি, চট্টগ্রাম উত্তর জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে আবাহওয়া অধিদপ্তরের শুক্রবার ১২ সেপ্টেম্বর আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, দেশের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি ও অতিভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া তাপমাত্রাও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
এতে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এ অবস্থায় আগামী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।