Breaking News:


শিরোনাম :
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস ফুরিয়ে আসছে ইন্টারসেপ্টর, ইরানি ক্ষেপণাস্ত্রে ঝুঁকিতে ইসরায়েল বাহরাইনে আটকে পড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা কৃষক কার্ড – পহেলা বৈশাখে বিতরণ কর্মসূচির উদ্বোধন- সাধারণ জিজ্ঞাসা ও উত্তর আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু  সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পাকিস্তানের বিরুদ্ধে জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন পাকিস্তানকে হারিয়ে রোমাঞ্চকর জয়ে সিরিজ জিতলো বাংলাদেশ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে: বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

নায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী রাতুল মারা গেছেন

  • ০৯:২৫ পিএম, রবিবার, ২৭ জুলাই, ২০২৫
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
চিত্রনায়ক জসীমের ছেলেও জনপ্রিয় রক ব্যান্ড ওন্ড’র ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে আলম খবরটি নিশ্চিত করেছেন।

রবিবার ২৭ জুলাই দুপুর আনুমানিক সাড়ে ৩টায় রাজধানীর এক জিমে হঠাৎ হার্ট অ্যাটাকের শিকার হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ইবনে আলম বলেন, জিমে থাকা অবস্থায় রাতুলের হার্ট অ্যাটাক হয়। এরপর উত্তরার ক্রিসেন্টসহ আরও একটি হাসপাতালে তাকে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সিয়াম জানান, মরদেহ রাতুলের উত্তরার বাসায় নেওয়া হয়েছে। পারিবারিকভাবে তার দাফনের সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, মাত্র ৪৮ বছর বয়সে ১৯৯৮ সালের ৮ অক্টোবর মারা গেছেন জসীম। মৃত্যুর দুই যুগ পরও ভক্তদের কাছে বেশ জনপ্রিয়তা রয়েছে খলনায়ক থেকে নায়ক বনে যাওয়া জসীমের।

জসীমের তিন ছেলে—এ কে রাহুল, এ কে রাতুল এবং এ কে সামী। বাবার পথ ধরে অভিনয়ে নাম লেখাননি তাঁরা, কাজ করছেন সংগীত জগতে। তিনজনই যুক্ত ব্যান্ডের সঙ্গে। এর মধ্যে রাহুল ‘ট্রেনরেক’ ব্যান্ডের গিটারিস্ট ও ‘পরাহো’ ব্যান্ডের ড্রামার, রাতুল ও সামী যুক্ত আছেন ‘ওইনড’ ব্যান্ডের সঙ্গে। রাতুল ওইনডের ভোকালিস্ট ও বেজিস্ট, সামী ড্রামার। আজ চলে গেলেন রাতুল।  

বলা দরকার, বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রক মিউজিকের জগতে ওউনড ব্যান্ড বরাবরই প্রশংসিত। শ্রোতামহলে নিজেদের আলাদা এক ধারা তৈরি করে নিয়েছে তারা। ২০১৪ সালে তাদের আত্মপ্রকাশ ঘটে অ্যালবাম ‘১’ দিয়ে আর ২০১৭ সালে আসে দ্বিতীয় অ্যালবাম ‘২’। নতুন ধাঁচের সাউন্ড আর রতুলের গায়কির জন্য খুব অল্প সময়েই ব্যান্ডটি হয়ে ওঠে তরুণদের আইকন। শুধু গায়কই নন, প্রযোজক হিসেবেও রতুল ছিলেন অনন্য।  

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech