শিরোনাম :
জলুবায়ু সম্মেলন কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাংচুর: দুই ট্রাক মালামাল উদ্ধার, গ্রেপ্তার ৯ সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন অর্থায়নে বাংলাদেশকে ১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে এডিবি জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দুই লংমার্চে সাফল্য দাবি, অন্য বিভাগেও নজর ১১ দলের নিউইয়র্ক-নিউজার্সিতে ঘূর্ণিঝড়-বন্যা : জরুরি অবস্থা জারি বাংলাদেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের আর কোনো ঠাঁই নেই : স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লাজুড়ে কিশোর গ্যাংবিরোধী অভিযান: আটক ২৫৪ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই, ঢাকায় বাড়তে পারে গরম আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

নিউইয়র্ক-নিউজার্সিতে ঘূর্ণিঝড়-বন্যা : জরুরি অবস্থা জারি

  • ১২:১৪ পিএম, রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্হাতিক ডেস্ক।।
উত্তর-আটলান্টিক সাগরের নিম্নচাপ থেকে উদ্ভূত শক্তিশালী ঘূর্ণিঝড়ে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের ৪ অঙ্গরাজ্য নিউজার্সি, নিউইয়র্ক, কানেকটিকাট ও পেনসিলভেনিয়ায় প্রবল বর্ষণ, ঝড়ো হাওয়া ও বন্যা শুরু হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, দুর্যোগের ফলে নিউইয়র্ক ও নিউজার্সি অঙ্গরাজ্যে ইতোমধ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ।

শুক্রবার ২৬ সেপ্টেম্বর ঘূর্ণিঝড়টি আঘাত হানার পর থেকে এ পর্যন্ত নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট এবং পেনসিলভেনিয়ায় ১ লাখ ১৯ হাজারেরও বেশি বাড়িঘর ও বাণিজ্যকেন্দ্র বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রতিটি অঙ্গরাজ্যে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে ২৫ হাজারেরও বেশি বাড়িঘর ও বাণিজ্যকেন্দ্র।

পূর্ব উপকূলে অবস্থিত ১৪টি মার্কিন অঙ্গরাজ্যের বড় অংশজুড়ে— এমনকি রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে মাইন পর্যন্ত ঝড়ের প্রভাব অনুভূত হচ্ছে। তবে সবচেয়ে বিপর্যয়ের মধ্যে পড়েছে ৪ অঙ্গরাজ্য।

সরকারি-বেসরকারি বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে, ঝড়ো আবহাওয়ার কারণে পূর্ব উপকূলের ১৪ অঙ্গরাজ্যে বাতিল হয়েছে ১ হাজার ১৯৯টি ফ্লাইটড এবং শিডিউল সময় পিছিয়েছে আরও ২ হাজার ৪০০ ফ্লাইটের।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তর ন্যাশনাল ওয়েদার সার্ভিস তাদের সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে, শিগগিরই আবহাওয়া পরিস্থিতির উন্নতির সম্ভবানা নেই এবং সোমবার পর্যন্ত নর-ইস্টারের প্রভাবে উপকূলীয় বন্যা, মাঝারি থেকে তীব্র দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা সতর্ক করেছে যে, সোমবার পর্যন্ত নর’ইস্টার (শক্তিশালী উপকূলীয় ঝড়) মধ্য-আটলান্টিক ও নিউ ইংল্যান্ড অঞ্চলজুড়ে উপকূলীয় বন্যা, বিপজ্জনক ‘রিপ কারেন্ট’ (উপকূলমুখী শক্তিশালী স্রোত), তীব্র দমকা হাওয়া এবং ভারী বৃষ্টিপাত বয়ে আনবে।
অব্যাহত দুর্যোগের জেরে নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এবং নিউ জার্সির গভর্নর মিকি শেরিল গত কাল শনিবার তাদের রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। কানেকটিকাটের গভর্নর নেড ল্যামন্ট যদিও এখনও আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা ঘোষণা করেননি, রাজ্যের ‘ইমার্জেন্সি অপারেশনস সেন্টার’ বা জরুরি কার্যক্রম কেন্দ্রটি সচল করেছেন।

নিউ জার্সির মেয়র মিকি শেরিল রাজ্যের বাসিন্দাদের সচেতন থাকার বার্তা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, “আমি নিউ জার্সির সব বাসিন্দাদের এই ঝড়কে হেলাফেলা না করার আহ্বান জানাচ্ছি, সবাই সচেতন থাকবেন এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলবেন।”

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি এক ভিডিওবার্তায় নগরবাসিকে বলেছেন, “দুর্যোগের সময় খুব বেশি প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের হবেন না এবং অবশ্যই বন্যার পানিতে গাড়ি চালাবেন না।”

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech