Breaking News:


শিরোনাম :
পেট্রোল পাম্পে জালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি সিলেটে মধ্যরাতে অগ্নি দুর্ঘটনায় পুড়ল ১০ টি ব্যবসাপ্রতিষ্ঠান জুলাই সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার চট্টগ্রামে পৌঁছেছে ১২ দিনে শাহজালালে মধ্যপ্রাচ্যের ৩৯১ ফ্লাইট বাতিল জামিনের বিনিময়ে কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি বাছির জামাল, এম আবদুল্লাহর নিয়োগ বাতিল আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে : সব বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস নেতানিয়াহু মৃত্যুর খবর, যা জানাল ইসরাইলি মিডিয়া

নির্বাচন কমিশনের (ইসি) সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন কূটনীতিকরা : সিইসি

  • ০২:৪৮ পিএম, রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন বিদেশি কূটনীতিকরা। তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কমিশনের প্রতি তাদের সর্বোচ্চ আস্থার কথা জানিয়েছেন বলে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রবিবার ২৫ জানুয়ারি রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদেশি মিশনের প্রতিনিধিদের ব্রিফিং শেষে তিনি এসব কথা জানান সিইসি।

এর আগে সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে এই ব্রিফিং শুরু হয়। তবে এই ব্রিফিংয়ে গণমাধ্যমের প্রবেশাধিকার নেই বলে আগেই জানিয়েছে ইসি। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। এতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

ব্রিফিংয়ে সিইসি বলেন, বৈঠকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ও প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তারা আমাদের প্রস্তুতি দেখে সন্তোষ প্রকাশ করেছেন এবং সর্বোচ্চ আস্থা জ্ঞাপন করেছেন।

তিনি বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটি নিশ্চিতে কমিশন বদ্ধপরিকর। আমরা একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নির্বাচনী আইনি প্রক্রিয়া, আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগের নীতিমালা এবং নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পরিকল্পনা নিয়ে কূটনীতিকদের ব্রিফ করা হয়।

সিইসি এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ব্রিফিংয়ে চারজন নির্বাচন কমিশনারসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনারসহ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং জাতিসংঘের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech