Breaking News:


শিরোনাম :
‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’ আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করলো পাকিস্তান নৌবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: বন্ধ বাল্যবিবাহ, খাবার গেল এতিমখানায় যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা: পাকিস্তানে পৌঁছেছেন ইরানি প্রতিনিধিদলে নির্লজ্জ দলীয়করণ কার্যত আরেকটা ফ্যাসিবাদ – ডা. শফিকুর রহমান টেকসই, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষনা: ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন মধ্যপ্রাচ্যে আটকেপড়াদের সরকারি খরচে ফিরিয়ে আনা হবে : প্রতিমন্ত্রী

নির্লজ্জ দলীয়করণ কার্যত আরেকটা ফ্যাসিবাদ – ডা. শফিকুর রহমান

  • ১০:৩৭ এএম, শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
দেশের প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বর্তমান সরকার নির্লজ্জভাবে দলীয়করণ করছে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

তিনি বলেছেন, নির্লজ্জভাবে দলীয়করণ এটি কার্যত আরেকটি ফ্যাসিবাদ এবং ‘অলিখিত বাকশাল’ প্রতিষ্ঠার শামিল।

বৃহস্পতিবার ৯ এপ্রিল রাতে সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে গুম প্রতিরোধ, বিচার বিভাগ ও স্থানীয় সরকারসংক্রান্ত বিতর্কিত কিছু বিল পাসের প্রতিবাদে জাতীয় সংসদ থেকে সাময়িক ওয়াকআউট করে বিরোধীদল।

তিনি অভিযোগ করেন, বিগত স্বৈরাচারী শাসনের পতন হলেও তাদের অনুসৃত দমনমূলক নীতিগুলো এখনো বিদ্যমান।

সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, ‘আজকের অধিবেশনে এমন কিছু জনবিরোধী বিল উত্থাপন করা হয়েছে, যা সুস্পষ্টভাবে জনগণের অধিকার হরণ করে। আমরা এর প্রতিবাদ জানাতে চাইলে সংসদে আমাদের কথা বলার সুযোগ সীমিত করা হয়। বিরোধীদলীয় সদস্যদের জন্য মাত্র ২ থেকে ৬ মিনিট সময় বরাদ্দ করা হলেও সংশ্লিষ্ট মন্ত্রীরা কোনো সময়সীমা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা কথা বলেছেন।

স্পিকারের এ ধরনের ভারসাম্যহীন আচরণ সংসদীয় রীতির পরিপন্থী এবং এটি বিরোধী দলের কণ্ঠরোধের চেষ্টা।

বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করার অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, সরকার এমন সব বিল পাস করছে, যার মাধ্যমে বিচারক নিয়োগ ও নিয়ন্ত্রণ নির্বাহী বিভাগের হাতের মুঠোয় চলে যাচ্ছে। অতীতে এভাবেই দলীয় বিবেচনায় বিচারপতি নিয়োগ করে খায়রুল হক বা মানিকের মতো দলীয় বিচারপতিদের জন্ম দেওয়া হয়েছিল; শপথবদ্ধ রাজনীতিবিদ এনায়েতুর রহিমের জন্ম হয়েছে। বিচার বিভাগের নিয়োগ নির্বাহী বিভাগের হাতে থাকলে ভবিষ্যতেও একই দুর্ঘটনা ঘটবে এবং জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে।’

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়কার বিচার বিভাগীয় নিরপেক্ষ অধ্যাদেশ বাতিল করে বর্তমান সরকার পুরোনো ব্যবস্থায় ফিরে গেছে। এর মাধ্যমে তারা প্রমাণ করল, হাসিনা খারাপ হলেও হাসিনার নীতি ভালো। যে পদ্ধতি ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল, তার পুনরাবৃত্তি তারা চান না বলে মন্তব্য করেন তিনি।

দেশবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, তারা জনগণের পক্ষে আছেন। সংসদ বর্জন না করে অধিকারের পক্ষে সংসদে কথা বলবেন। তবে জনস্বার্থবিরোধী আইন পাস হলে তীব্র প্রতিবাদ জানানো হবে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত শেরপুর ও বগুড়া উপনির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘৯৪ সালে মাগুরায় যে কলঙ্কিত নির্বাচন হয়েছিল, আজ বগুড়া ও শেরপুরে একই স্টাইল দেখা গেছে। দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তা আবারও প্রমাণিত হলো।

শেরপুর-৩ আসনে আমাদের একজন সহকর্মী, উপজেলা সেক্রেটারি রেজাউল করিমকে হত্যা করা হয়েছে। আজও আরেকজনকে হত্যা করা হয়েছে। আমরা খুনিদের বিচার দাবি করছি।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, এত দিন পর্যন্ত বিএনপির সমস্ত ভুলই ছিল মানুষকে ধোঁকা দেওয়া ও প্রতারণা করা। আমরা ফ্যাসিবাদকে মেনে নেব না। ভবিষ্যতে কেউ নতুন করে ফ্যাসিবাদ বা বাকশাল কায়েম করতে চাইলে জনগণকে সাথে নিয়ে তা রুখে দেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech