Breaking News:


শিরোনাম :

পঞ্চগড়ের বোদা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

  • ১০:৫৭ এএম, শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
ছবি:সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
পঞ্চগড় জেলার বোদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযানকালে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৮ বোতল মদ ও একটি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার ১০ এপ্রিল বোদা উপজেলার মালকাডাঙ্গা ও বড়শশী সীমান্ত এলাকায় অভিযানকালে এসব মালামাল জব্দ করে বিজিবি’র নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) সদস্যরা।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) আওতাধীন মালকাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় সীমান্তের মেইন পিলার ৭৭৫ এর ১১ নম্বর সাব-পিলার থেকে প্রায় আটশ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাওতরী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১৮ বোতল মদ জব্দ করা হয়।

অপরদিকে, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এসময় সীমান্ত পিলার ৭৭৮ থেকে প্রায় পাঁচশ’ গজ অভ্যন্তরে অমরখানা এলাকায় চোরাকারবারীরা ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি টহলদল তাদের ধাওয়া করে। একপর্যায়ে চোরাকারবারীরা একটি গরু ফেলে পালিয়ে যায়। পরে গরুটি জব্দ করে বিওপিতে নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল সিরাজুল ইসলাম জানান, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালানসহ অপরাধ নির্মূলে বিজিবি সদস্যরা তৎপর রয়েছেন। জব্দকৃত মাদক ও গরুর বিষয়ে আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech