Breaking News:


শিরোনাম :
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় ত্রাণমন্ত্রী, এভারকেয়ারে ভর্তি প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল হাম ও উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান সরাসরি আলোচনা শুরু ‘মিস্টার আব্দুল্লাহ দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ দি পার্লামেন্ট’ আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করলো পাকিস্তান নৌবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান: বন্ধ বাল্যবিবাহ, খাবার গেল এতিমখানায় যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা: পাকিস্তানে পৌঁছেছেন ইরানি প্রতিনিধিদলে নির্লজ্জ দলীয়করণ কার্যত আরেকটা ফ্যাসিবাদ – ডা. শফিকুর রহমান টেকসই, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : অর্থমন্ত্রী

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান সরাসরি আলোচনা শুরু

  • ০৭:৫৪ পিএম, শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

।। বিকে আন্তর্জাতিক ডেস্ক ।।
পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র-ইরান ত্রিপক্ষীয় যুদ্ধবিরতি আলোচনা শুরু

শনিবার ১১ এপ্রিল সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঐতিহাসিক এ বৈঠক শুরু হয়। বৈঠকে দুই দেশের শীর্ষ প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

তবে এবার আর কোনো মাধ্যমের মাধ্যমে নয়, মার্কিনি ও ইরানিরা সরাসরি নিজেদের মধ্যে আলোচনা করছেন।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছেন, প্রথমে ধারণা করা হয়েছিল দুই দেশ পাকিস্তানের মাধ্যমে কথা বলবে। কিন্তু তারা একেঅপরের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন। তবে যেখানে আলোচনা হচ্ছে, সেখানে পাকিস্তানি কর্মকর্তারাও উপস্থিত আছেন।

এ আলোচনায় মার্কিনিদের নেতৃত্বে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। অপরদিকে ইরানকে নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ।

এদিকে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর টানা ৪০ দিন তাদের মধ্যে যুদ্ধ হয়। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ থামলেও; এ যুদ্ধবিরতি প্রথম থেকেই বেশ ভঙ্গুর। ডোনাল্ড ট্রাম্প গতকাল হুমকি দিয়েছেন, যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে ইরানে আবারও হামলা শুরু হবে। এরজন্য জাহাজকে অস্ত্রেসজ্জিত করা হচ্ছে বলেও জানান তিনি।

বার্তাসংস্থা রয়টার্সকে পাকিস্তানের এক কর্মকর্তা বলেন, তিন পক্ষ মুখোমুখি আলোচনায় বসেছে।

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং জার্ড ক্রুসনার ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে দেখা করেন। ওই সময় সেখানে পাকিস্তানে সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনিরও উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech