Breaking News:


পেঁয়াজ আমদানির অনুমতি বাড়ালো সরকার

  • ১২:৪৭ পিএম, সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
ছবি: ফাইল ফটো

।।বিকে রিপোর্ট।।
পেঁয়াজের বাজার সহনীয় রাখতে ১৫ ও ১৬ ডিসেম্বর দু’দিনের জন্য প্রতিদিন ৫৭৫ টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হয়েছে। প্রত্যেকটি আইপিতে পূর্বের ন্যায় সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেওয়া হয়েছে।

রবিবার ১৪ ডিসেম্বর রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের মতো প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হবে। আবেদনের বিষয় আগের মত বহাল থাকবে।

আরও বলা হয়, গত ১ আগস্ট থেকে যে সকল আমদানিকারক আমদানি অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল এই দু’দিন পুনরায় আবেদন করতে পারবেন।

জানা গেছে, একজন আমদানিকারক মাত্র একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech