Breaking News:


শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সৌজন্য সাক্ষাৎ নাটোরের লালপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: নিহত ৩, আহত ৪ জন ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট ফেনী-৩ আসনের সাবেক এমপি, ১-১১’র আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেফতার ঈদের ছুটি শেষে অফিস খুলছে আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম একলাফে কমলো ১৩ শতাংশ অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতির দিকে ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক

প্রধান উপদেষ্টার সঙ্গে আর্চবিশপ র‌্যান্ডালের সাক্ষাৎ

  • ০৯:১৩ পিএম, মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
ছবি: বাসস

।।বিকে ডেস্ক রিপোর্ট।।
ক্যাথলিক চার্চের দূত (অ্যাপোস্টলিক নুনসিও) আর্চবিশপ কেভিন এস. র‌্যান্ডাল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার ১৫ জুলাই ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে আর্চবিশপ র‌্যান্ডাল আগামী ৬ থেকে ১২ সেপ্টেম্বর অনুষ্ঠাতব্য আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অধ্যাপক ইউনূসকে আমন্ত্রণ জানান।

তিনি এই অনুষ্ঠানকে একটি দ্বিমুখী পদ্ধতি হিসেবে বর্ণনা করেন, যেখানে একদিকে একাডেমিক আলোচনা, অপরদিকে বাস্তব সংলাপের মাধ্যমে বৃহত্তর জনগণের কাছে পৌঁছানো যাবে।

আর্চবিশপ বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো ‘সহনশীলতা, সম্প্রীতি এবং বন্ধুত্বের সংস্কৃতি সমৃদ্ধ করা।’

আর্চবিশপ র‌্যান্ডাল আগামী সেপ্টেম্বর মাসে ফ্রাতেল্লি তুত্তি ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে রোম সফরের আমন্ত্রণও জানান।

আমন্ত্রণ জানানোর জন্য অধ্যাপক ইউনূস আর্চবিশপকে ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘এটি একটি বড় আয়োজন। আমি আপনাদের সর্র্বাঙ্গীন সাফল্য কামনা করি।’

তিনি নতুন পোপের প্রতিও শুভেচ্ছা জ্ঞাপন করেন। সুত্র-বাসস।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech