Breaking News:


শিরোনাম :
যুক্তরাষ্ট্রে ট্রেনের ওয়াগনে ৬ মৃতদেহ প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ দক্ষিণ কোরিয়া গেলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ ইঞ্জিনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ডভ্যান ও মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ২ গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ করা যাবে না-হাইকোর্ট : রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হাম ও উপসর্গে আরো ১১ শিশুর মৃত্যু, দেড় মাসে সারা দেশে ৪০৯ শিশুর মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনের ১০০ উপজেলা ও পৌরসভার প্রার্থী ঘোষণা এনসিপির যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিয়েছে ইরান : জবাব ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলেছেন ট্রাম্প ঈদ উপলক্ষে আজ থেকে সারাদেশে টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল শুরু

ঈদের ছুটি শেষে অফিস খুলছে আজ

  • ১১:৪৯ এএম, মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে রিপোর্ট।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে সরকারী-বেসরকারী অফিস আদালত শুরু হয়েছে।

মঙ্গলবার ২৪ মার্চ থেকে ব্যাংক-অফিস-আদালত শুরু হয়।

উল্লেখ্য, চলতি সপ্তাহে শনিবার ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। ঈদ উপলক্ষে গত ১৭ মার্চ থেকে ছুটি শুরু হয়।

গতকাল সোমবার মোট সাত দিনের নির্ধারিত সরকারি ছুটি শেষ হয়। আজ খুলছে ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠানও। তবে ঈদের পর অফিস খোলার মাত্র দুই দিন পরে আবারও ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। আগামী বৃহস্পতিবার ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি আছে।

এরপরের দুদিন যথাক্রমে শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে অফিস খোলার পরের দিনই আবারও তিন দিনের ছুটি পেতে যাচ্ছেন চাকরিজীবীরা।

এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিন ছুটিতে ছিলেন সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা। আজ সোমবার তাদের ছুটিও শেষ হয়েছে।

সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) ঈদুল ফিতর উপলক্ষে গত ১৯ থেকে আজ ২৩ মার্চ পর্যন্ত টানা ছুটি ঘোষণা করে।

ফলে অফিস খুললেও ঈদের আমেজ এখনও বিরাজমান। উপস্থিতি কম এবং সকলেই ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন্ মূলত আগামী রবিবার ২৯ মার্চ থেকে পূর্ণোদ্যমে অফিস শুরু হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech