।।বিকে রিপোর্ট।।
যুক্তরাজ্যের সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের ব্যানারে সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদল আজ লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার ১০ জুন (স্থানীয় সময়) সেন্ট্রাল লন্ডনের পার্ক লেনের দ্য ডচেস্টাটার হোটেলে ‘অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ’-এর ব্যানারে ব্রিটিশ এমপিরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
এর আগে দিনের শুরুতে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান ভার্স অধ্যাপক ইউনূসের সঙ্গে তাঁর হোটেলে সাক্ষাৎ করেন। মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলিও বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে আজ সাক্ষাৎ করেছেন।
এর আগে চারদিনের যুক্তরাজ্য সফরে লন্ডন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৭:০৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সে হিথরো বিমানবন্দরে পৌঁছান।