।।বিকে রিপোর্ট।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন ৩ লাখ ছাড়িয়েছে।
বৃহস্পতিবার ১১ ডিসেম্বর সকাল ১০টা পর্যন্ত ৩ লাখ ৭ হাজার ৫৭৭ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত মোট ৩ লাখ ৭ হাজার ৫৭৭ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। এই নিবন্ধনকারীদের মধ্যে ২ লাখ ৮৪ হাজার ৩৪৯ জন পুরুষ ভোটার ও ২৩ হাজার ২২৮ জন নারী ভোটার রয়েছেন
দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে সৌদি আরবে সর্বোচ্চ ৮৪ হাজার ৬০০ জন, কাতারে ২৫ হাজার ২৫৭ জন, যুক্তরাষ্ট্রে ২০ হাজার ৭৫৫ জন, সংযুক্ত আরব আমিরাতে ১৯ হাজার ৮৫২ জন, মালয়েশিয়ায় ১৮ হাজার ১৫৬ জন, সিঙ্গাপুরে ১৫ হাজার ২৯৪ জন, যুক্তরাজ্যে ১৩ হাজার ৬৬৩ জন, ওমানে ১২ হাজার ৬২৫ জন, ইতালিতে ৯ হাজার ৯৬৫ জন, কানাডায় ৯ হাজার ৮৫২ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৬০২ জন, অস্ট্রেলিয়ায় ৮ হাজার ২২১ জন, কুয়েতে ৮ হাজার ২০৪ জন ও জাপানে ৭ হাজার ৬৮ জন ।
আউট অফ কান্ট্রি ভোটিংয়ের ব্যাপারে নিবন্ধনের সময়সীমা বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। এখন সারা বিশ্বের যে কোন জায়গা থেকেই আমাদের এই অ্যাপ ডাউনলোড করে, প্রাপ্তবয়স্ক যে কোন বাংলাদেশি ভোট দেওয়ার জন্য ভোটার নিবন্ধন করতে পারেন।