শিরোনাম :
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী ২৭ দিনে এলো আড়াই বিলিয়ন ডলার রেমিট্যান্স জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, আহত সারজিস-নাসীরুদ্দীন সারাদেশে পুলিশের বিশেষ অভিযান: মে থেকে জুলাই পর্যন্ত গ্রেপ্তার ৩৯ হাজার আজ থেকে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হেপাটাইটিস মুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান হানালেন প্রধানমন্ত্রী লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে: মির্জা ফখরুল সৌদিতে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা

ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলা রুখে দেওয়ার আহ্বান হিজবুল্লাহর

  • ০৪:০০ এএম, রবিবার, ১ মার্চ, ২০২৬

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা চালানোর পর বিষয়টি নিয়ে প্রথম মন্তব্য করল লেবাননের সশস্ত্র যোদ্ধা সংগঠন হিজবুল্লাহ। এই গোষ্ঠিটি ইরানের ওপর হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে আঞ্চলিক শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠী শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরান লক্ষ্য করে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে। 

এক বিবৃতিতে গোষ্ঠীটি ‘অঞ্চলের দেশ ও জনগণকে এই হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার’ আহ্বান জানিয়ে সতর্ক করেছে যে, ‘এটি নিয়ন্ত্রণ করা না গেলে এর ভয়াবহ পরিণতি ব্যতিক্রমহীনভাবে সবার ওপর প্রভাব ফেলবে।’

হিজবুল্লাহ নেতা নাঈম কাসেমের শনিবার একটি টেলিভিশন ভাষণ দেওয়ার কথা ছিল, কিন্তু পরে তা স্থগিত করা হয়েছে।

সূত্র: আলআরাবিয়া।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech