শিরোনাম :
এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, পরীক্ষার্থী প্রায় ১৩ লাখ মেঘনা নদী থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার ইকুয়েডরকে হারিয়ে নকআউটে টিকে রইলো মেক্সিকো শেখ হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের উদ্যোগ খারিজ করেছে মার্কিন সুপ্রিম কোর্ট জুলাই মাসেও জ্বালানি তেলের মূল্য অপরিবর্তিত থাকছে সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস, আজ থেকে কার্যকর ঢাকাসহ দেশের ১৫ জেলায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই : ইরান হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু

মেঘনা নদী থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

  • ০১:৩৮ পিএম, বুধবার, ১ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

মঙ্গলবার ৩০ জুন ভৈরব পৌর শহরের পলতাকান্দা এলাকার মেঘনা নদীর তীরে বস্তাবন্দি অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি কয়েকদিন ধরে নদীতে থাকায় পচে বিকৃত হয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের ভাষ্য, নদীর পাড়ে একটি বস্তা ভাসতে দেখে তাদের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে সেটির ভেতরে মানুষের মরদেহ রয়েছে বুঝতে পেরে তারা পুলিশকে খবর দেন।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহটি বেশ কয়েকদিন পানিতে থাকায় শরীরের বিভিন্ন অংশ পচে গেছে এবং চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নৌ-পুলিশের উপ-পরিদর্শক কামরুল হাসান বলেন, মরদেহটি বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। দুর্বৃত্তরা হত্যার পর পরিচয় গোপনের উদ্দেশ্যে মরদেহ বস্তাবন্দি করে নদীতে ফেলে দিতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech