শিরোনাম :
রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ- মেট্রো স্টেশন বন্ধ আশুলিয়ায় পুলিশ-শ্রমিক ব্যাপক সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মহাসড়ক অবরোধ-বিক্ষোভ ৫ম দিনে গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান পেল বাপেক্স: মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট এলপিজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: জামায়াত সেক্রেটারি নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা ১২ কেজি এলপিজির দাম বাড়লো ২২৩ টাকা বর্ত মান মূল্য ২০৬০ টাকা নির্ধারণ করেছে বিইআরসি বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ- মেট্রো স্টেশন বন্ধ

  • ১২:১১ পিএম, মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
ছবি: কোলাজ সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর-১১ তে আজও সড়ক অবরোধের চেষ্টা করেন পোশাকশ্রমিকরা।

এ সময় আন্দোলনরত পোশাক শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। পরে শ্রমিকরাও পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে।

মঙ্গলবার ৩ নভেম্বর সকাল সোয়া ১০টার দিকে এসব ঘটনা ঘটে।

শ্রমিক আন্দোলনের কারণে মিরপুর-১১ নম্বর এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি মিরপুর-১১ নম্বরের মেট্রো স্টেশনও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দিকে শ্রমিকরা মিরপুর-১১ নম্বরের রাস্তা অবরোধ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। শুরু হয় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া। পুলিশ এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়াারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে। বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে।

এর আগে সকালে কারখানা ছেড়ে বাইরে অবস্থান নেন পোশাকশ্রমিকরা। সকাল থেকে তার তাদের নিজ কারখানার সামনে অবস্থান নেন।

পুলিশ জানায়, আন্দোলনস্থলে প্রায় ৭ থেকে ৮ হাজার শ্রমিক অবস্থান করছেন। তাদের সড়ক থেকে সরিয়ে দিতে পুলিশ অভিযান শুরু করলে সংঘর্ষের সূত্রপাত হয়।

বর্তমানে ওই এলাকায় থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। এ ছাড়া রাজধানীর পল্লবীর কালশী রোডেও পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান । তিনি জানান, যেকোনো বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করবে পুলিশ।

মিরপুর-১০ এখন স্বাভাবিক রয়েছে জানিয়ে ওসি হাফিজুর রহমান বলেন, ‘আমরা সতর্ক অবস্থানে রয়েছি। কেউ বিশৃঙ্খলা করলে কঠোরভাবে দমন করা হবে।’

প্রসঙ্গত, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে বেশ কিছুদিন ধরে শ্রমিকরা আন্দোলন করে আসছেন। তবে গত রবিবার থেকে আন্দোলন সহিংস রুপ ধারণ করে। এদিন তারা পুলিশের গাড়িতে আগুন দেয়। দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয়।

গতকাল সোমবারও রাস্তায় নামার চেষ্টা করেন শ্রমিকরা। তবে পুলিশের কঠোর অবস্থানের কারণে তারা নামতে পারেনি।

পুলিশের একটি সূত্র জানায়, গতকাল সোমবার ছয়জনের মতো বিশৃঙ্খলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গত দুই দিনের সংঘর্ষের ঘটনায় ১১টি মামলা হয়েছে। মামলায় ১০ হাজারের বেশি লোককে আসামি করা হয়েছে।

এ বিষয়ে পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, সড়কে শ্রমিকদের অবরোধ করতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা চেষ্টা করছি। মিরপুর-১১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। সংকলিত।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech