শিরোনাম :
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ- মেট্রো স্টেশন বন্ধ আশুলিয়ায় পুলিশ-শ্রমিক ব্যাপক সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মহাসড়ক অবরোধ-বিক্ষোভ ৫ম দিনে গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান পেল বাপেক্স: মজুত ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট এলপিজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: জামায়াত সেক্রেটারি নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা ১২ কেজি এলপিজির দাম বাড়লো ২২৩ টাকা বর্ত মান মূল্য ২০৬০ টাকা নির্ধারণ করেছে বিইআরসি বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে

মহাসড়ক অবরোধ-বিক্ষোভ ৫ম দিনে গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন

  • ১১:৩২ এএম, মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল গাজীপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার ৩ নভেম্বর বিক্ষোভের পঞ্চম দিনে সকাল থেকে পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দেখা গেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোথাও সড়ক অবরোধ বা বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।

সকাল থেকে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যদের পাশাপাশি পর্যাপ্তসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া বিক্ষুব্ধ শ্রমিকদের প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীদের মহাসড়কে অবস্থান ও মহড়া দিতে দেখা গেছে।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাইন জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্তমানে গুরুত্বপূর্ণ জোনে বিজিবি টহল দিচ্ছে। এখনো কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত গাজীপুরের কোথাও কোনো মহাসড়ক বা আঞ্চলিক সড়কে কারখানার শ্রমিকদের অবস্থান নিতে দেখা যায়নি। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিকদের দলবদ্ধভাবে কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে।

গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, এখনো কোনো বড় বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজে যাচ্ছেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech