।।বিকে ডেস্ক।।
আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
মঙ্গলবার ৩ নভেম্বর আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে অধিদপ্তন। এছাড়া এআই এর পূর্বাভাসেও এমন কথা বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২°C এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৪°C থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাস অনুযায়ী, বুধবার ৪ নভেম্বর সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার কথা বলা হয়েছে। এ সময় সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার ৬ নভেম্বর সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার পাশাপাশি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।