জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

  • ১০:১০ পিএম, মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

।। বিকে দেস ।।
জাপানের কিউশু দ্বীপের কুমামোতো প্রিফেকচারে একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে, প্রাথমিকভাবে যার মাত্রা ৭ দশমিক ১ বলে জানানো হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, মঙ্গলবারের এই ভূমিকম্পের পর একটি সুনামি সতর্কতা জারি করে এক মিটার (৩ দশমিক ২৮ ফুট) উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে।

জাপান সরকার কিউশু দ্বীপের কুমামোতো, নাগাসাকি, কাগোশিমা, ফুকোওকা, সাগা, ওইতা এবং মিয়াজাকি প্রিফেকচারে ভূমিকম্প সতর্কতা জারি করেছে।

কিউশু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, ভূমিকম্পের পর তাদের সেন্দাই ও গেনকাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি।

ট্রেন পরিষেবা পরিচালনাকারী সংস্থা জেআর কিউশু জানিয়েছে, এই ভূমিকেম্পর পর তারা তাদের উচ্চগতির শিনকানসেন ট্রেনসহ অন্যান্য পরিষেবা স্থগিত করেছে।

জাপানি বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি। এখানে প্রতি পাঁচ মিনিটে অন্তত একটি ভূমিকম্প হয়। প্রশান্ত মহাসাগরের পূর্ব, পশ্চিম ও উত্তর উপকূলজুড়ে বিস্তৃত ‘রিং অফ ফায়ার’ এর উপর অবস্থিত হওয়ায় বিশ্বের ৬ দশমিক শূন্য মাত্রার বা তারে চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পের প্রায় ২০ শতাংশ জাপানে হয়।

সুত্রঃ ঢাকা পোস্ট

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech