শিরোনাম :
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৭০ মিরপুরে আজও সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের বিরুদ্ধে শ্রমিক আন্দোলনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ, ১১ নেতাকর্মী আটক গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর- ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলনের নামে সংঘাত সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে- রিজভী ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯ বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন সেবা চালু – যেভাবে গ্রহণ করবেন এ সেবা কারখানা চালু রাখতে ও জননিরাপত্তা ঠিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশজুড়ে কোথাও আজ বৃষ্টির সম্ভাবনা নেই : নভেম্বরে ৩টি ‘লঘুচাপে’র সম্ভাবনা

সৌদিতে হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা

  • ১১:০২ এএম, মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় একাধিক তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। সৌদি আরবের ড্রোন হামলার জবাবে ওই হামলা চালানো হয়েছে বলে হুথিদের মুখপাত্র দাবি করেছেন।

সোমবার ২৭ জুলাই ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র ইয়ানবুকে যুক্ত করা একাধিক সংবেদনশীল অপরিশোধিত তেল সরবরাহ ও পরিবহন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে হুথিরা।

তবে এই হামলার বিষয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল সংস্থা সৌদি আরামকো তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, ইয়েমেনের আকাশসীমায় সৌদি ড্রোনের অনুপ্রবেশের জবাবে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে ইরান ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে জাহাজে ইরানি হামলা এড়াতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয় সৌদি আরব। এর অংশ হিসেবে দেশটির পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে অপরিশোধিত তেল ইয়ানবু বন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া শুরু করেছিল।

গত সপ্তাহে ইরানের মিত্র ওই হুথি গোষ্ঠী লোহিত সাগরে সৌদি আরবের তেল শিল্পের ওপর অবরোধ আরোপের ঘোষণা দেয়। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বেড়ে যাওয়ার পাশাপাশি বৈশ্বিক তেল সরবরাহে নতুন করে বড় ধরনের বিঘ্ন ঘটার হুমকি তৈরি হয়েছে।

সৌদি আরব এই পরিস্থিতির জবাবে ইয়েমেনের হুদাইদাহ বন্দরে অবস্থিত হুথিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। একই সঙ্গে লোহিত সাগরে আন্তর্জাতিক নৌ-পরিবহন ও জাহাজ চলাচল সুরক্ষিত রাখার অঙ্গীকার করেছে দেশটি।

সূত্র: রয়টার্স।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech