শিরোনাম :
পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের নতুন পরিকল্পনা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা জামায়াত আমিরের ভারতে বসে দেশে ফেরার ছক কষছেন আ’ লীগ নেতারা ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই ১১ দলীয় জোটের: নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি জাবেরের ওপর হামলা অত্যন্ত ন্যক্কারজনক : তাসনিম জারা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষনা ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে, বললেন ট্রাম্প প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং: ৮.০২ মিলিয়ন ডলারের সম্ভাব্য অর্ডার পেল বাংলাদেশ

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে ৪২ মেট্রিক টন আলু রফতানি

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে এবার বাংলাদেশ থেকে নেপালে রপ্তানি করা হয়েছে ৪২ মেট্রিক টন আলু। 

রবিবার ১৯ জানুয়ারি দুপুরে স্থলবন্দর দিয়ে ‘থিংকস টু সাপ্লাই’ নামের একটি রপ্তানীকারক প্রতিষ্ঠান এই আলু রপ্তানী করেছে বলে জানা গেছে। আলু রপ্তানির বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ।

তাসীন ট্রেড লিংক নামের সিএন্ডএফ- এর মো. মমিন জানান, তারা থিংকস টু সাপ্লাই নামের রপ্তানীকারক গ্রুপের মাধ্যমে নেপালে আলু পাঠাচ্ছেন। এ আলুগুলো নেপালের কাকরভিটায় যাবে। আলুগুলো রংপুর বিভাগের ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার বলে তিনি উল্লেখ করেন।

আরও জানা গেছে, ঠাকুরগাঁও, দিনাজপুরসহ রংপুর বিভাগের বেশ কয়েকটি এলাকা থেকে আলু সংগ্রহ করে রপ্তানিকারক প্রতিষ্ঠান নেপালের ঝাপা বার্টামোড এলাকায় এপেকসা সবজি ভাণ্ডারে পাঠিয়েছে।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারিনটিন ইন্সপেক্টর উজ্জল হোসেন জানান, রোববার ৪২ মেট্রিক টন আলু পরীক্ষা- নিরীক্ষা করে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে পাঠানো হয়েছে।

সড়ক পথে বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে ব্যবসা করায় সুবিধাজনক অবস্থানে রয়েছে এ বন্দর। এ বন্দর দিয়ে মাঝে মধ্যে নিত্যপ্রয়োজনী জিনিসপত্র আমদানি-রপ্তানি হয়ে থাকলেও ভারত ও ভুটান থেকে সব চেয়ে বেশি আমদানি করা হয় পাথর।   

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech