।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
মঙ্গলবার ১৭ মার্চ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলার খবর জানায় দ্যা গার্ডিয়ান ও বার্তাসংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদন অনুযায়ী, ইরাকের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, তিনটি ড্রোন ও চারটি রকেট দিয়ে দূতাবাসে এ হামলা চালানো হয়। এর মধ্যে অন্তত একটি ড্রোন দূতাবাস প্রাঙ্গণের ভেতরে আছড়ে পড়েছে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, দূতাবাস চত্বরে বিস্ফোরণের পর সেখান থেকে কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠতে দেখা গেছে। এ সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরেকটি ড্রোনকে মাঝপথে রুখে দেয়। এর কয়েক ঘণ্টা আগে দূতাবাসে আরও একটি রকেট হামলা নসাৎ করে দিয়েছিল দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চলমান ইরান যুদ্ধে ইরাকে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা শুরু হওয়ার পর থেকে এটিই ছিল দূতাবাসে চালানো সবচেয়ে শক্তিশালী বা তীব্র আক্রমণ। এ অভিযানে অন্তত পাঁচটি ড্রোন ব্যবহার করা হয়েছে।
ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলার পর সেখানে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। ইরাকি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে সংগৃহীত স্থিরচিত্র।
র পর সেখানে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী । ইরাকি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে সংগৃহীত
রয়টার্স আরও জানায়, বাগদাদের জাদরিয়া এলাকায় শিয়া মিলিশিয়াদের জোট ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’-এর সদর দপ্তর হিসেবে ব্যবহৃত একটি বাড়িতেও দুটি বিমান হামলা চালানো হয়েছে। নিরাপত্তা সূত্রগুলো বলছে, ওই হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান/ এএফপি