শিরোনাম :
আজ ‘সহনীয়’ ঢাকার বাতাস, বায়ু দূষণের শীর্ষে জাকার্তা স্কুলে ছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল ইরানে বড় হামলার সম্ভাবনায় ইসরায়েলে সতর্কতা বৃদ্ধি: দেশ ছাড়তে প্রস্তুতি নিন- মার্কিনীদের জরুরি নির্দেশনা গ্যাসের দাম বাড়ছে না: পেট্রোবাংলা এই সফর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ব্যাপ্তি ও গভীরতাকে তুলে ধরেছে ৩ বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের আশঙ্কা সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে তছনছ ইতালির নেপলস ২৯ অক্টোবর প্রাথমিকে যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক

বিএনপি থেকে রাষ্ট্রপতি প্রার্থী নির্ধারণ করবেন তারেক রহমান: ফখরুল

  • ১১:১৬ এএম, রবিবার, ২ আগস্ট, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে ডেস্ক।।
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার ১ আগস্ট রাত ১০টার দিকে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দুই ঘণ্টাব্যাপী স্থায়ী কমিটির এ বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেও জানান তিনি।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদও জানান দলের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব দেয়া হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচনে বিশেষ অধিবেশন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তফসিল ঘোষণার পর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ অধিবেশনের প্রয়োজন পড়লে স্পিকারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে, বিএনপির চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জাতীয় কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান এবং মহিলা ও শিশুবিষয়ক ও সমাজকল্যাণমন্ত্রী এবং স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech