শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ককরোচ পার্টির মিছিল ঘিরে রণক্ষেত্র দিল্লি, লাঠিচার্জের পর ইন্টারনেট বন্ধ পুশ ইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ জন সুরমার পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি: ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে ইরানের নিষেধাজ্ঞা অমান্য, হরমুজ অতিক্রমের চেষ্টারত দুটি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্যবস্তু করার ঘোষণা ইরানের উৎসে কর কর্তনে দেশব্যাপী নজরদারি জোরদার করেছে এনবিআর শরিক দলের শীর্ষ নেতাদের যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের ট্রফি গোল্ডেন বল জিতেছেন স্পেন অধিনায়ক রদ্রি

বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের ট্রফি গোল্ডেন বল জিতেছেন স্পেন অধিনায়ক রদ্রি

  • ১০:৫৮ এএম, সোমবার, ২০ জুলাই, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে স্পোর্টস।।
অন্যদিকে স্পেনকে ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতানোর পথে নেতৃত্ব দেওয়ার স্বীকৃতি হিসেবে ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের ট্রফি গোল্ডেন বল জিতেছেন স্পেন অধিনায়ক রদ্রি।

৩০ বছর বয়সী এই ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার, যিনি ২০২৪ সালে বিশ্বের সেরা ফুটবলারের ব্যালন ডি’অর জিতেছিলেন, পুরস্কার গ্রহণের পর বলেন, পুরো দলই এখনও যেন বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে পারেনি।

তিনি বলেন, এমনকি আমি নিজেও ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার মনে হচ্ছে, আমরা যেন এখনও স্বপ্নের জগতে ভাসছি।

২০২৪ সালের সেপ্টেম্বরে আর্সেনালের বিপক্ষে ম্যানচেস্টার সিটির হয়ে খেলতে গিয়ে রদ্রি হাঁটুর এসিএল’র গুরুতর ইনজুরিতে পড়েন। দীর্ঘ পুনর্বাসনের পর পরের বছরের মে মাসে তিনি প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরে আসেন।

নিজের প্রত্যাবর্তনের প্রসঙ্গ টেনে রদ্রি বলেন, “সময়টা ছিল ভীষণ কঠিন। আমি চাই নতুন প্রজন্ম আমার উদাহরণ থেকে একটি বিষয় শিখুক, আপনি পড়ে গেলেও আবার উঠে দাঁড়াতে পারেন।”

তিনি আরও বলেন, এটাই আমার সারাজীবনের দর্শন। অবশ্যই কখনও সবকিছু ভালো যায়, আবার কখনও খারাপও যায়।

ফাইনালের আগে সতীর্থদের দেওয়া বার্তার কথা স্মরণ করে রদ্রি বলেন, ম্যাচের আগে আমি ছেলেদের বলেছিলাম, আমাদের জয়ের লক্ষ্য নিয়েই খেলতে হবে।

তিনি বলেন, আমাদের প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। তাদের চোখে চোখ রেখে লড়াই করতে হবে। এরপর আমরা যদি ম্যাচটি জিতি, জীবন আমাদের বিশ্বকাপ দেবে কি দেবে না, সেটি পরে দেখা যাবে। আমরা সাহস দেখিয়েছি, আর সেই মুহূর্তে আমিও সাহসী ছিলাম।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech