Breaking News:


ব্যাংক ছেঁড়া-ফাটা নোট বদলে না দিলে শাস্তি

  • ০৮:৪৭ পিএম, রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

।। বিকে ডেস্ক ।।
দেশজুড়ে ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোটের ব্যবহার বেড়ে যাওয়ায় এ ধরনের নোট গ্রহণ ও বিনিময়মূল্য প্রদান সব তফসিলি ব্যাংকের জন্য বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার ১২ এপ্রিল বাংলাদেশ ব্যাংক থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

একইসঙ্গে কেন্দ্রীয় ব্যাংক স্পষ্টভাবে জানিয়েছে, এ নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech