শিরোনাম :
তেলের দাম বাড়ল ২০ টাকা- পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা ইচ্ছেমতো ভাড়া আদায়ে চরম নৈরাজ্যে রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বিশ্বনেতাদের সামনে ইরানকে ‌‘নরকে’ পাঠানোর হুঁশিয়ারি দিলেন ট্রাম্প আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের মূল্য সমন্বয় জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী চলতি বছর এক দিনে সর্বোচ্চ ১৮৭২ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ৫ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ দূরপাল্লায় কিলোমিটারে ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে, কিন্তু কূটনীতি কখনো শেষ হয় না: ইরানি মুখপাত্র

  • ০২:৪৮ পিএম, রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে; কিন্তু একই সময়ের তিনি উল্লেখ করেছেন যে কূটনীতি কখনো শেষ হয় না- বলেছেন ইসলামাবাদে ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা ভেস্তে গেলেও কূটনীতি চালু রাখার বার্তা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি

রবিবার ১২ এপ্রিল ইরানের আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসলামাবাদে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা মার্কিন পক্ষের ‘অতিরিক্ত’ দাবির কারণে কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে।

তবে এই আলোচনার মধ্য দিয়ে ইরান ও যুক্তরাষ্ট্র ‘বেশ কয়েকটি বিষয়ে বোঝাপড়ায় পৌঁছেছে’ বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, শুধু দুই থেকে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে।

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলেন বাকায়ি জানান, এই পর্বের আলোচনা গত এক বছরের মধ্যে দীর্ঘতম ছিল, যা মোট ২৪ থেকে ২৫ ঘণ্টা স্থায়ী হয়েছে।

তিনি বলেন, চাপিয়ে দেওয়া একটি যুদ্ধের ৪০ দিন পরে এই আলোচনাটি হয়েছে পুরোপুরি অবিশ্বাস আর সন্দেহের বাতাবরণের মধ্যে। তাই এটি স্বাভাবিক আমরা প্রথম থেকেই এক আলোচনার মধ্য দিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর আশা করিনি। কেউই এটি আশা করেনি।

তিনি জোর দিয়ে বলেন, কূটনীতি কখনো শেষ হয় না। এই উপায়টি জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য আর কূটনীতিকদের অবশ্যই যুদ্ধ ও শান্তিকালীন, উভয় সময়ে তাদের দায়িত্ব পালন করে যেতে হবে।

বাগায়ি জানান, এই আলোচনার সাফল্যগুলো ‘বিরোধী পক্ষগুলোর শুভ বিশ্বাস ও আন্তরিকতার ওপর’ এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থের স্বীকৃতি দেওয়ার ওপর নির্ভর করছিল।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র সমস্যাগুলোর জটিলতার দিকটিও তুলে ধরেন।

তিনি বলেন, কিছু নতুন সমস্যা, যেমন হরমুজ প্রণালির বিষয়টি আলোচনায় যুক্ত হয়। এগুলোর প্রত্যেকটির নিজস্ব জটিলতা আছে।

যে কোনো পরিস্থিতিতে, কূটনৈতিক মহলকে ইরানি জনগণের অধিকার ও স্বার্থের দিকটি দেখতে হবে।

তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সামরিক বাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারসহ দেশটির সরকার, জনগণ ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech