শিরোনাম :
জামায়াতকে ‘লোভী’ আখ্যা দিয়ে ঐক্য নষ্টের অভিযোগ চরমোনাই পীরের সৌদিতে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে হুথিরা প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্বভৌমত্ব চূড়ান্তভাবে রক্ষা করেছিলেন : স্বরাষ্ট্রমন্ত্রী আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৬ ঘণ্টার জন্য টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সৌদিতে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে হুথিরা

  • ১১:১৭ এএম, রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
ছবি: সংগৃহিত

।।বিকে আন্তর্জাতিক ডেস্ক।।
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। তবে এ মিসাইলটি আটকে দেওয়ার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

রবিবার ৮ নভেম্বর এক প্রতিবেদনে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ দাম্মাম এবং আল-আহসা এবং আবকাইকে সম্ভাব্য হামলার সতর্কতা জারি করেছিল। এর কয়েক মিনিট পর তারা জানায়, হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করা হয়েছে।

সতর্কতা জারির পর সবাইকে তাৎক্ষণিকভাবে নিরাপদস্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। একইসঙ্গে হামলার কোনো ধরনের ভিডিও বা ছবি না তুলতেও সতর্কতা দেয় তারা।

গত জুলাই থেকে সৌদি আরব ও হুথিরা একেঅপরের বিরুদ্ধে হামলা ও পাল্টা হামলা চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে যা চরম আকার ধারণ করেছে।

গতকাল সৌদির বিমানবাহিনী ইয়েমেনের রাজধানী সানার একটি গ্রামে বিমান হামলা চালায়। এতে সেখানে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এরপরই সৌদিতে আবারও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইয়েমেনের বিদ্রোহীরা।

জুলাইয়ের আগে দীর্ঘদিন সৌদি ও হুথিদের মধ্যে সম্পর্ক তুলনামূলক শান্ত ছিল। কিন্তু ওই মাসে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি এবং সৌদি-সমর্থিত সরকারের মধ্যে পুনরায় যুদ্ধ শুরু হয়, যা মধ্যপ্রাচ্যের সংঘাতের ক্ষেত্রে একটি নতুন ফ্রন্ট খুলে দিয়েছে।

তখন থেকেই সৌদি আরব নিয়মিতভাবে হুথিদের অবস্থানে বোমা বর্ষণ করে আসছে। অন্যদিকে, হুথি গোষ্ঠীও তেলসমৃদ্ধ সৌদি আরবের ওপর হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে।

সূত্র: আলজাজিরা

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech