শিরোনাম :
৩ বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী রোহিঙ্গা গণহত্যা মামলার রায় বাস্তবায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ আওয়ামী লীগ ও ভারত ইস্যুতে প্রধানমন্ত্রীর কাছে দীর্ঘমেয়াদি রূপরেখা চাইলেন নাহিদ পরীক্ষায় এআই দিয়ে নকল: দায় নিয়ে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী সিসিটি পরিচালনার দায়িত্ব পেলো বিএনপি এমপি শাহাদাত হোসেন সেলিমের এভারেস্ট পোর্ট সার্ভিসেস লিমিটেড যুক্তরাষ্ট্রে শিকাগোতে একটি গুরুত্বপূর্ণ সড়কের নামকরণ করা হয়েছে বেগম খালেদা জিয়ার নামে দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত জেনসেন হুয়াংকে ফেরাল এনভিডিয়া, ২৯ শতাংশ বাড়ল শেয়ারের দাম

ভারত বাংলাদেশের সঙ্গে আরও জোরদার সম্পর্ক চায় : প্রণয় ভার্মা

  • ১২:৫৫ পিএম, রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

।।বিকে রিপোর্ট।।
ভারত বাংলাদেশর সঙ্গে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এমন একটি স্থিতিশীল, ইতিবাচক ও পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে চায়, যেখানে জনগণই হবে দুই দেশের সম্পর্কের মূল অংশীজন- বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।

শনিবার ৬ ডিসেম্বর ঢাকায় অবস্থিত ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে ‘মৈত্রী দিবস ২০২৫’-এর ৫৪তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ভারতের ঐতিহাসিক স্বীকৃতির স্মরণে এ দিবস উদযাপন করা হয়।

প্রণয় ভার্মা ‘মৈত্রী দিবস’কে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করে আশা প্রকাশ করেন যে, উভয় দেশ যৌথ ত্যাগ ও আত্মত্যাগের প্রেরণায় অনুপ্রাণিত হয়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং পারস্পরিক সহযোগিতা আরও এগিয়ে নিতে একসঙ্গে কাজ করে যাবে।

অনুষ্ঠানে বাংলাদেশের শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে দুই দেশের সাংস্কৃতিক বন্ধনের প্রতিফলন ঘটে। এতে নাট্যাভিনয়, নৃত্য পরিবেশনা ও সংগীত পরিবেশনা অন্তর্ভুক্ত ছিল।

অনুষ্ঠানের শুরুতে ‘৭১ ইন সাইলেন্স’ শিরোনামে একটি পরিবেশনা মঞ্চস্থ হয়। সুন্দরম প্রোডাকশনের প্রযোজনায় রমেশ মায়াপ্পানের নির্দেশনায় এই পরিবেশনাটি প্রতিবন্ধীবান্ধব শারীরিক গল্পকথনের মাধ্যমে বাংলাদেশের জন্মকথা তুলে ধরে।

এরপর প্রখ্যাত নৃত্যনির্দেশক আনিসুল ইসলাম হিরোর তত্ত্বাবধানে সৃষ্টি কালচারাল সেন্টারের শিল্পীরা একটি নৃত্য পরিবেশনা উপস্থাপন করেন, যেখানে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ও ভারতের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের প্রতিফলন ঘটে।

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে জনপ্রিয় রক ব্যান্ড ‘শিরোনামহীন’-এর উদ্দীপনাময় পরিবেশনার মধ্য দিয়ে।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, তরুণ সমাজের প্রতিনিধিসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে নিউজটি শেয়ার করুন

আরও পড়ুন
© All rights reserved © 2025. Bangalir Khobor
Developed by Tiger Infotech